নিউ ইয়র্কে মসজিদ নির্মাণে মাইকেল মুরের সংগ্রহ ৬০ হাজার ডলার
ইউএসএনিউজএনওয়াই ডেস্ক: নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরোর কাছে মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের জন্য ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাতা মাইকেল মুর ৬০ হাজার ডলারের বেশি অর্থের একটি তহবিল সংগ্রহ করেছেন। এ ঘেষাণা দিয়ে তিনি বলেছেন, মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের জন্য তিনি সমর্থকদের কাছে প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সহায়তা দেয়ার আহ্বান জানান।
এর ৪৮ ঘণ্টারও কম সময়ে তার আহ্বানে সাড়া দেন শত শত মানুষ। মাইকেল মুর চেয়েছিলেন ১০ হাজার ডলারের একটি তহবিল গড়তে। কিন্তু যে ভাবে তিনি সাড়া পান তাতে তিনি ৫ গুণেরও বেশি অর্থ পেয়ে যান। অনলাইন আরব নিউজ এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, মাইকেল মুর তার ব্লগে লিখেছেন- অর্থনীতি কঠিন সময় পাড় করছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের মুসলমান ভাই-বোনেরা সাড়া দিয়েছেন। নিউ ইয়র্কে গ্রাউন্ড জিরো থেকে দুই ব্লক দূরে পার্ক ৫১ নামের স্থানে মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণের পরিকল্পনা করছেন মুসলমানরা। এ নিয়ে মাইকেল মুর বলেছেন, মসজিদ গ্রাউন্ড জিরোর কাছে নির্মাণ করো না। তা নির্মাণ করো গ্রাউন্ড জিরোতে। মসজিদ নির্মাণ নিয়ে যুক্তরাষ্ট্রে মুসলমানরা যে চাপের মুখে রয়েছে এবং এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে যখন পক্ষে-বিপক্ষে আলোচনায় তোলপাড় তখন মাইকেল মুর ওই রকম মন্তব্য করেন। তিনি বলেছেন, বিশ্বাস করুন, গ্রাউন্ড জিরো থেকে দুই ব্লক দূরেই ম্যাকডোনাল্ড। ওই ম্যাকডোনাল্ডই সন্ত্রাসীদের চেয়ে বেশি মানুষ হত্যা করেছে। তাই আসুন, কোন একটি বিচ্ছিন্ন ঘটনার জন্য কোন একটি ধর্মের সব মানুষকে দোষারোপ না করে আমরা শান্তিতে বসবাস করি।
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি