Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ১০ অক্টোবরের নির্বাচন নিয়ে তুমুল উত্তেজনা

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: October 4, 2010 | 7:25 PM

 এনা: তুমুল উত্তেজনা চলছে নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ঘিরে। ১০ অক্টোবর রোববার নিউইয়র্ক সিটির ব্রুকলীন এবং কুইন্সে স্খাপিত দুটি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে অংশগ্রহণ করছে দুটি প্যানেলের প্রার্থীরা। বর্তমান সভাপতি এম আজিজের নেতৃত্বে ‘আজিজ-সেলিম প্যানেল’ এবং বিএনপি নেতা গিয়াস আহমেদের নেতৃত্বে ‘গিয়াস-বাবুল প্যানেল’ লড়ছেন এ নির্বাচনে। সাধারণ সম্পাদক পদে একজন প্রার্থী রয়েছেন প্যানেল ছাড়া অর্থাৎ এ পদে লড়ছেন ৩ প্রাথী। নিউইয়র্ক সফররত মন্ত্রী-এমপি, বিরোধী দলীয় নেতারাও জড়িয়ে পড়ছেন নির্বাচনী প্রচালনায়। প্রতিদিন নির্বাচনী সমাবেশ ছাড়াও ঘরে ঘরে ভোট প্রার্থনা করা হচ্ছে। বাংলাদেশী অধ্যুষিত ব্রুকলীনের চার্চ-ম্যাকডোনাল্ড, নিউকার্ক, ফুলটন, ওজনপার্ক, কুইন্সের জ্যাকসন হাইটস, এস্টোরিয়া, জ্যামাইকা, ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় রং-বেরংয়ের পোস্টার লাগানো হয়েছে ভোট প্রার্থনা করে। দুই প্যানেলেই দলীয় প্রার্থী থাকলেও প্রচারণা চালানো হচ্ছে খুবই সতর্কতার সাথে নির্দলীয় আমেজে। উলেখ্য যে, নিউইয়র্কে বসবাসরত প্রায় দু’লাখ বাংলাদেশীর দেড় শতাধিক অঞ্চলিক-পেশাজীবী-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন থাকলেও �বাংলাদেশ সোসাইটি�-কে সবকিছুর উর্দ্ধে বিবেচনা করা হয়। যদিও ৩৫ বছরের পুরনো এ সংগঠনটি কম্যুনিটির সার্বিক কল্যাণে আজ অবধি তেমন কোন ভূমিকা পালনে সক্ষম হয়নি বলে অভিযোগ রয়েছে। তবে সকল দল ও মতের মানুষদের প্যাটফরম হিসেবে বাংলাদেশ সোসাইটির প্রয়োজন অনুভব করেন সুধীজন। আসন্ন নির্বাচনে কে জিতবেন, কে হারবেন তা নিয়ে জল্পনা-কল্পনার চেয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দপূর্ণ পরিবেশে-এ ব্যাপারে নিশ্চিত সকলে। প্রতিদ্বন্দ্বি প্যানেলের পক্ষ থেকে নানা অঙ্গিকার করা হচ্ছে। এক প্যানেল অঙ্গিকার করছে সোসাইটিকে মূলধারায় সম্পৃক্তির মাধ্যমে কম্যুনিটির সুযোগ-সুবিধার ক্ষেত্র সম্প্রসারণ করে দেয়ার। আরেক প্যানেলের প্রার্থীরা বলেছেন, কথার ফুলঝুরি নয়, সমাজকর্মে পরীক্ষিতদের জয়ী করুন। সভাপতি পদে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী এম আজিজ এবং মর্টগেজ ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ। সাধারণ সম্পাদক পদে লড়ছেন বাবুল চৌধুরী, মিসবাহ আবদীন এবং আতাউর রহমান সেলিম। অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন নিউইয়র্ক সিটিতে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারদের স্বার্থ নিয়ে কর্মরত ওসমান চৌধুরী এবং ডাউন-টাউন ম্যানহাটানের তরুণ ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ। মোট ১৯ পদে অনুষ্ঠিত হচ্ছে এ নির্বাচন এবং প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত নির্বাচনে কোটি টাকারও অধিক ব্যয় করে থাকেন প্রার্থী-সমর্থকরা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV