কুমারী পূজায় ভক্তের ঢল

রামকৃষ্ণ মিশনে কুমারী সাজে অনুশ্রী চক্রবর্তী
ঢাকা: শারদীয় দুর্গোৎসবে গতকাল শুক্রবার মহাষ্টমীর দিনে কুমারী পূজায় ভক্তের ঢল নেমেছিল। রাজধানীর গোপীবাগের রামকৃষ্ণ মিশন ও মঠ পূজামণ্ডপে এই কুমারী পূজায় ছিল উপচেপড়া ভিড়। হাজার হাজার ভক্ত-পূজারি এবং দর্শনার্থীর উপস্থিতিতে এ পূজা উদযাপিত হয়েছে মহাসাড়ম্বরে।
পাঁচ দিনের দুর্গোৎসবের তৃতীয় দিনে মহাষ্টমীতে গতকাল সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে দেবীর মহাষ্টমী পূজা শুরু হয়। পরে পুষ্পাঞ্জলি ও মহাপ্রসাদ বিতরণ শেষে বিকেল ৩টা ৫৭ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি পূজামণ্ডপে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে পূজা আয়োজনের কারণে ওইসব মণ্ডপে এ সময়ের হেরফের ঘটে কিছুটা। সর্বত্র পূজা শেষে ভক্ত ও পূজারিরা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশ নেন। সকালে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপে সব নারীতে মাতৃবুদ্ধি রূপ উপলব্ধি করতে আয়োজিত হয় কুমারী পূজা। এবার দেবীর প্রতীকীরূপে পূজা দেওয়া হয় পাঁচ বছর ১১ মাস বয়সী কুমারী অনুশ্রী চক্রবর্তীকে। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুসারে তার নামকরণ করা হয় উমা। শাস্ত্রমতে এক বছর বয়সে
সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুব্জিকা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রাণী, বারোয় ভৈরবী, তেরয় মহালক্ষ্মী, চৌদ্দয় পীঠনায়িকা, পনেরোয় ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে অন্নদা বলা হয়ে থাকে।
ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চক্রবর্তী ও তিয়াশা চক্রবর্তীর কন্যা অনুশ্রী চক্রবর্তীকে সকালে স্নান করিয়ে নতুন কাপড় পরানো হয়। ফুলের মালা, নানান অলঙ্কার ও প্রসাধনে নিপুণ সাজে সাজিয়ে পূজা দেওয়া হয় তাকে। দেবীর মঞ্চে তাকে অধিষ্ঠানের আগে মন্ত্রোচ্চারণ ও ফুল, বেলপাতার আশীর্বাদ পেঁৗছে দেওয়া হয় সবার কাছে। এরপর শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। হাজারো হিন্দু নারীর উলুধ্বনি আর ধর্মপ্রাণ মানুষের বিনম্র শ্রদ্ধার মধ্যদিয়ে পূজা শেষ হয়।
কুমারী পূজাকে ঘিরে রামকৃষ্ণ মিশনে সকাল থেকেই মানুষের ঢল নামে। নিরাপত্তা রক্ষায় পুলিশ, র্যাব, আনসার, বিডিআর ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মোতায়েন করা হয়। মিশন গেটে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির পরই ভক্তদের ভেতরে প্রবেশের অনুমতি মিলেছে। গোপীবাগ মোড় থেকে গোপীবাগ মাজার পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দর্শনার্থী ও পূজারিদের ব্যাপক ভিড়ে টিকাটুলী, ইত্তেফাক মোড়সহ ওই এলাকায় যানজট দেখা দেয়। মোড় থেকে হেঁটে মানুষ কড়া নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে মণ্ডপে প্রবেশ করেছেন। কুমারী পূজা শেষে প্রায় ৩৫ হাজার ভক্তের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ঢাকা ছাড়াও রামকৃষ্ণ মিশনের নারায়ণগঞ্জ, বরিশাল ও দিনাজপুরসহ কয়েকটি মঠ এবং কয়েকটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপে গতকাল কুমারী পূজার আয়োজন করা হয়।
মহাষ্টমী পূজা শেষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপেও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। পূজা শেষে সন্ধ্যায় মণ্ডপে ভোগআরতির আয়োজন করা হয়।
দুর্গাপূজার চতুর্থ দিনে আজ শনিবার সকাল ৯টার মধ্যে দেবীর মহানবমীবিহিত পূজা অনুষ্ঠিত হবে। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগআরতি থাকবে। এ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পূজামণ্ডপে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে আরতি প্রতিযোগিতা।
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সাংসদ রাশেদ খান মেনন গতকাল মহাঅষ্টমী উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির, জগন্নাথ হল মন্দির, রমনা কালীমন্দির, সিদ্ধেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ১১ দলের সমন্বয়ক মাহমুদুর রহমান বাবু, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, শরাফত আলী হীরা, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজেদুল ইসলাম, গণতান্ত্রিক মজদুর পার্টির কমরেড জাকির হোসেন, সাম্যবাদী দলের হারুন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির মহানগর সম্পাদক কমরেড আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, কিশোর রায়, রফিকুল ইসলাম সুজন প্রমুখ।
মহাঅষ্টমী উপলক্ষে গতকাল শ্রীশ্রী রাম-সীতা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন নাট্যশিল্পী ও জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট তারানা হালিম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক, অরুণ সরকার রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
এদিকে শারদীয় উৎসব উপলক্ষে শ্রীশ্রী রমনা কালীমন্দির ও শ্রীশ্রী আনন্দময়ী আশ্রমের পক্ষ থেকে আজ সন্ধায় স্মরণিকা প্রকাশ করা হবে। ‘আনন্দময়ী’ নামক এ স্মরণিকার মোড়ক উন্মোচন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল