শীর্ষ ধনীর খেতাব পুনরুদ্ধার বিল গেটসের…
বিশ্বের শীর্ষ ধনীদের একটি বার্ষিক তালিকা প্রকাশ করেছে বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। সে তালিকার শীর্ষে যে নামটি রয়েছে, সেটি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের। গত বছর তার সম্পদে যোগ হয়েছে আরও ৯ বিলিয়ন ডলার। সে হিসেবে মোট সম্পদের পরিমাণ ৭৬ বিলিয়ন ডলার। টেলিকম মোগল বলে পরিচিত মেক্সিকোর কার্লোস স্লিম হেলু গত ৪ বছর শীর্ষস্থানে ছিলেন। ২০১৪ সালে তিনি চলে এসেছেন দ্বিতীয় অবস্থানে। ফোর্বস গতকাল ‘টোয়েন্টি এইটথ অ্যানুয়াল ওয়ার্ল্ডস বিলিয়নেয়ার্স ইস্যু’ প্রকাশ করে। এবার রেকর্ড সংখ্যাক ১ হাজার ৬৪৫ জন ফোর্বসের তালিকায় স্থান করে নিয়েছেন। তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ৬ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। গত বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৪২৬ জন এবং তাদের সম্মিলিত অর্থের পরিমাণ ছিল ৫ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। এদিকে এবার নতুন ৪২ জন নারী বিলিয়নেয়ারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে এবার নারী বিলিয়নেয়ারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭২ জনে। টানা দ্বিতীয বছর তৃতীয় স্থানে রয়েছেন স্প্যানিশ পোশাক রিটেইলার অ্যামানসিও ওরতেগা। ওয়ারেন বাফেট রয়েছেন চতুর্থ অবস্থানে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!