Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুকে অশ্লীল ভিডিও দেখলে সর্বনাশ

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: March 10, 2014 | 2:49 PM

ফেসবুক স্ক্যামফেসবুকে বন্ধুদের বা তারকাদের অশ্লীল ভিডিও দেখানোর কথা বলা হচ্ছে! ফেসবুক ব্যবহারকারীরা অনেক সময় এ রকম লিংকে ক্লিক করে বসেন। ক্লিক করলে ব্যবহারকারীরা একটি ভুয়া ইউটিউব পাতায় হাজির হন। এটা মূলত ফেসবুক স্ক্যাম।
গবেষকেরা সতর্ক করে বলছেন, ফেসবুক ব্যবহারকারীদের নগ্ন ভিডিও দেখার সুযোগ করে দেওয়ার নামে যে স্ক্যামটি ছড়িয়েছে, তা ভাইরাস। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া এই স্ক্যামটির কারণে ২০ লাখ ব্যবহারকারী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
রোমানিয়ার অ্যান্টি ম্যালওয়্যার কোম্পানি বিটডিফেন্ডার জানিয়েছে,  ট্রোজান ডট ফেকফ্ল্যাশ ডট নামের এই ম্যালওয়্যারটি ছড়িয়ে পড়ার আগে ফেসবুকের বিজ্ঞাপন পেজে প্রথম দেখা গিয়েছিল। এ সময় এই স্ক্যামটি বন্ধুর নামের ব্যক্তিগত ছবি বা বন্ধুর নগ্ন ভিডিও প্রভৃতি টাইটেলে প্রদর্শিত হয়।
এ ধরনের লিংকে যখন ক্লিক করা হয়, তখন একটি বয়সের ভেরিফিকেশন চাওয়া হয়। এই ভেরিফিকেশন অংশটি এড়িয়ে ভিডিওতে গেলে অ্যাডোবি ফ্ল্যাশ প্লেয়ার ক্রাশ করে এবং পুনরায় ইনস্টল করতে হয়। ভাইরাসপূর্ণ ভুয়া ইউটিউব পেজটি তখন ব্রাউজারে একটি এক্সটেনশন হিসেবে যুক্ত হয়ে যায় এবং ব্যবহারকারীর ফেসবুক ফটোর মাধ্যমে অন্যদের কাছেও ছড়িয়ে যায়।

ফেসবুকে তাই অশ্লীল ছবি বা ভিডিও লিংকে ক্লিক করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন অনলাইন নিরাপত্তা গবেষকেরা।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV