Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যেভাবে মনিবের জীবন বাঁচালো ‘বীর’ কুকুর…

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: March 11, 2014 | 7:36 PM

যুক্তরাষ্ট্রের আলাস্কার ঘটনা। ট্র্যাপার ক্রিক এলাকার বাসিন্দা ওটিস ওর্থ নামে ৫২ বছর বয়সী এক ব্যক্তি সৃষ্টিকর্তার অসীম কৃপায় আর তার প্রিয় পোষা কুকুটির কারণে জীবন ফিরে পেয়েছেন। সপ্তাহখানেক আগে কুকুর অ্যাম্বারকে নিয়ে বরফের ওপর দিয়ে স্নোমোবাইল চালিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন তিনি। ছিটকে কুকুরের সঙ্গে ওটিস প্রায় ৫০ ফুট দূরে আছড়ে পড়েন। উঠে দাঁড়ানো বা চলার সমস্ত শক্তি হারিয়ে ফেলেন ওটিস। গুরুতর আহত হন তিনি। হাতের হাড় স্থানচ্যুত হয়ে যায়, ঘাড়েও ভীষণ আঘাত পান। বাঁচার ক্ষীণতম কোন সম্ভাবনাই ছিল না তার সামনে। বরফের মধ্যে ভয়াবহ ঠাণ্ডায় জমে তার মৃত্যু অনেকটাই অবধারিত ছিল। ২ বছর বয়সী পোষা কুকুরটি এ সময় যা করলো, তা বোধ হয় অনেকের বিবেককেই নাড়া দেবে। ওটিস ও কুকুর অ্যাম্বার তুষারপাতের মধ্যে ভয়াবহ ঠাণ্ডায় সারারাত বাইরে রইলেন। নিজের জীবন বিপন্ন জেনেও অ্যাম্বার সারারাত ওটিসের সঙ্গেই থাকে এবং তার মাথা ও পায়ের থাবা আলতোভাবে মনিবের পেটের ওপর রাখে। এর ফলে দ্রুত শরীরের স্বাভাবিক তাপমাত্রা হারিয়ে ফেলে নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে যান ওটিস। এমনকি এ সময় একটি দাঁড়কাক যখন ওটিস মৃত নাকি তা পরীক্ষা করতে গেলো, অ্যাম্বার ঘেউ ঘেউ করে তাকেও তাড়িয়ে দেয়। সাধারণভাবে, দাঁড়কাক সুযোগ পেলেই মৃত মানুষের চোখ ঠুকরে তুলে ফেলে। কিন্তু, বিন্দুমাত্র সুযোগ তাকে দেয়নি অ্যাম্বার। এদিকে দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর মানুষের কণ্ঠস্বর শুনতে পান ওটিস। অ্যাম্বার সঙ্গে সঙ্গে ঘেউ ঘেউ করতে করতে দৌড়ে সেখানে যায়। ওই দুই ব্যক্তির দৃষ্টি আকর্ষণে সমর্থ হয় কুকুরটি। ওটিসকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। ওটিস ভালোই জানেন বিশ্বস্ত অ্যাম্বার তার সঙ্গে সেদিন না থাকলে, হয়তো আর কোনদিন পৃথিবীর আলো দেখতে পেতেন না।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV