নিউ ইয়র্কে বিস্ফোরণের পর ভবন বিধ্বস্ত, নিহত ২
নিউ ইয়র্কে দুইটি আবাসিক ভবন বিস্ফোরণের পর বিধ্বস্ত হয়েছে। এতে ২ জন নিহত ও আহত হয়েছে কমপক্ষে ১১ জন। ওই ঘটনার সময় ভবনটিতে আগুন ধরে যায়। ঘন ধোয়ায় ছেয়ে যায় চারদিক। স্থানীয় টিভি স্টেশনগুলো খবর দিতে থাকে যে, এ ঘটনা ঘটেছে ১১৬তম স্ট্রিট অ্যান্ড পার্ক এভিনিউয়ে। গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল থেকে বহির্গামী ও অন্তর্গামী ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, টিভি ফুটেজে দেখা গেছে, রাস্তার ওপর দিয়ে ছড়িয়ে আছে ধ্বংসাবশেষ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের এক মুখপাত্র বলেছেন, এটা ছিল একটি বিস্ফোরণ। এতে ভবনটি বিধ্বস্ত হয়েছে। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেন নি। ঘটনাস্থলে দেখা গেছে বেশ কিছু অগ্নি নির্বাপক। নিউ ইয়র্কের অগ্নি নির্বাপনকারী বিভাগ বলেছে, ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন ১৬৮ জন অগ্নিনির্বাপক ও ৩৯ জন বিভিন্ন ইউনিটের লোক। একজন প্রত্যক্ষদর্শী সিবিএস’কে বলেছেন, ওই ভবনটি ছিল ৬ তলা বিশিষ্ট। এতে অনেক মানুষ বসবাস করতেন। কিভাবে ওই বিস্ফোণের সৃষ্টি হয়েছে গত রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায় নি।মানবজমিন
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি