Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

হালনাগাদ হলো গুগল প্লে স্টোর

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: March 17, 2014 | 12:13 AM

গুগল প্লে অবশেষে হালনাগাদ করা হলো গুগলের মোবাইল অ্যাপ্লিকেশনের অনলাইন দোকান গুগল প্লে। ভুলে কিংবা দুর্ঘটনাবশত যাতে অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ বিক্রি করা না যায়, সে জন্যই এমন হালনাগাদ নিয়ে এসেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। ফলে যেকোনো অ্যাপ কিনতে হলে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। এর আগে অ্যাপ কেনার ক্ষেত্রে ৩০ মিনিট পর পাসওয়ার্ড দিতেন ব্যবহারকারীরা। এখন নতুন হালনাগাদের ফলে গুগল প্লে স্টোর (https://play.google.com) থেকে প্রতিটি অ্যাপ কেনার সময়ই পাসওয়ার্ড দিতে হবে।
ব্যবহারকারী প্রতিটি অ্যাপ কেনার ক্ষেত্রে কী ধরনের সুবিধা চান, সেটি নিজেই ঠিক করে দিতে পারবেন। এ ক্ষেত্রে ৩০ মিনিট পরপর পাসওয়ার্ড চাইবে নাকি পাসওয়ার্ড নিরাপত্তা বন্ধ থাকবে, সে-সংক্রান্ত বিষয়ে তিনটি অপশন রাখা হয়েছে। ব্যবহারকারী প্রয়োজনমতো এটি নির্বাচন করে দিতে পারবেন। সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারীই এ সুবিধা পাবেন। এ সুবিধা ইতিমধ্যে অ্যাপলের আইওএস অ্যাপ স্টোরে রয়েছে। অ্যাপলের আইফোন কিংবা আইপ্যাডে যখনই কোনো ব্যবহারকারী অ্যাপ কিনতে চান, তখনই পাসওয়ার্ড ব্যবহার করতে হয়। এ ছাড়া অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতে চাইলেও ব্যবহারকারীকে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়।
এর আগে ক্যালিফোর্নিয়ার আদালতে এক নারী ব্যবহারকারী অভিযোগ করেন, তাঁর পাঁচ বছরের বাচ্চা সেলফোন নিয়ে নাড়াচাড়া করার সময় দুর্ঘটনাবশত একটি গেম কেনা হয়ে যায়। এ অভিযোগের ভিত্তিতে গুগলকে জরিমানা করেন আদালত। আর দুর্ঘটনাবশত অ্যান্ড্রয়েড অ্যাপ বিক্রির একটি মামলায় ৬৬ ডলার ক্ষতিপূরণ দিতে হয় গুগলকে। তবে একই রকমের মামলায় প্রায় তিন কোটি সাত লাখ ডলার ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় অ্যাপল। এ ধরনের পরিস্থিতির মুখোমুখিনা হতেই গুগলের এমন উদ্যোগ। 
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV