অলৌকিকভাবে শিশুর জন্ম!
অলৌকিকভাবে হতভাগ্য শিশুটির জন্ম হলো। জন্মের আগেই মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিশুটি হারিয়েছে পিতামাতাকে। গত বুধবার মোটরসাইকেলে চড়ে হাসপাতালে যাওয়ার পথে একটি ট্রাকের ধাক্কায় অন্তঃসত্ত্বা মা ওয়্যাং ঝাউ এবং পিতা মাও নিহত হন। ট্রাকের প্রচণ্ড ধাক্কায় অলৌকিকভাবে শিশুটি মায়ের পেট থেকে বের হয়ে ৩ মিটার দূরে গিয়ে আছড়ে পড়ে পৃথিবীর প্রথম আলোর মুখ দেখে। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে নবজাতকটিকে। চীনে ঘটেছে এ ঘটনা। হাইক্যাং হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ফ্যাং মেই বলেছেন, ভয়াবহ এ সড়ক দুর্ঘটনায় নবজাতকটি বেঁচে যাওয়ার ঘটনা অলৌকিক। সদ্যোজাত শিশুটির ওজন ৪ দশমিক ২ কেজি। মাথা, পিঠ, পা ও হাতে প্রচণ্ড আঘাত পেয়েছে শিশুটি। মস্তিষ্কে কিছুটা রক্তক্ষরণও হয়েছে। শিশুটিকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও পরিচর্যায় রাখা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা শিশুটিকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। কয়েকজন মা শিশুটিকে স্তন্যপান করাচ্ছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রসের স্থানীয় একটি শাখা এরই মধ্যে নবজাতকটির চিকিৎসা ও তাকে লালন-পালন করার জন্য প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করতে শুরু করেছে।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!