Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফেসবুক ব্যবহারকারীদের কিছু বিরক্তিকর অভ্যাস এবং…..

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: March 21, 2014 | 5:18 AM

বিশ্বজুড়ে সমাদৃত সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক এর ব্যবহারকারীদের কিছু বিরক্তিকর ও অন্যায্য অভ্যাসের একটি গবেষণানির্ভর তালিকা তৈরি করা হয়েছে। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত একটি গবেষণায় উঠে এসেছে এমনই কিছু বিষয়। এই স্টাডি থেকে উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করে সি-নেট জানাচ্ছে, প্রায় ৩৬ শতাংশ ব্যবহারকারী অপছন্দ করেন ‘ওভার শেয়ারিং’, ফেসবুক বন্ধুদের নিজ সম্পর্কে অতিকথনসহ বেশ কিছু বাজে অভ্যাস।
অনেক ব্যবহারকারী জানিয়েছেন, তাঁরা ভীষণভাবে অপছন্দ করেন তাদের ফেসবুক বন্ধুদের নিজেদের সম্পর্কে অতিমাত্রায় তথ্য প্রদান। যা প্রায়শই নিউজ ফিডকে ভরিয়ে তোলে। এটাকে এক ধরনের উৎপাত বলে আখ্যা দিয়েছেন অনেক ব্যবহারকারী।
ট্যাগিং-কে আরেকটি বিরক্তিকর বিষয় হিসেবে উল্লেখ করেছেন অধিকাংশ ব্যবহারকারী। তারা বলছেন, এটা অধিকাংশ সময়ই আপত্তিকর, কেননা প্রায় সময়ই ট্যাগ-কারীরা অনুমতি না নিয়েই ট্যাগ করেন। এটাকে প্রাইভেসি-পরিপন্থী বলে মনে করেন অনেকে।  
৫ শতাংশ ব্যবহারকারী বলছেন, তারা হিংসা বোধ করেন তখন, যখন দেখেন তাদের বন্ধুরা নানারকম আনন্দঘন মুহূর্তকে বন্ধুদের সঙ্গে শেয়ার করছেন….অথচ তারা এসব থেকে বঞ্চিত। এই তথ্যটিও ওই গবেষণা থেকেই উঠে এসেছে।
কম-বেশি সব ফেসবুক ব্যহারকারীই বন্ধুদের টাইমলাইনে পোস্ট করা বিভিন্ন ছবি ও স্ট্যাটাসে ‘লাইক’ বা ‘কমেন্টস’ করেন, কিন্তু মাত্র ১০ মতাংশ ফেসবুক ইউজার প্রতিদিন নিত্যনতুন স্ট্যাটাস দিয়ে থাকেন। আরেকটি মজার বিষয় উল্লেখ করা হয়েছে : খুব কাছের বন্ধুদের আনফ্রেন্ড করার অনুরোধ পান ২২ শতাংশ ইউজার আর ১২ শতাংশ ইউজার পান যে কাউকে আনফ্রেন্ড করার অনুরোধ। যদিও এটা কারা, কেন এবং কাদের কাছ থেকে এ অনুরোধ পান তারা তা স্পষ্ট নয়, তবুও তাদের এই অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবহারকারীরা।
রিপোর্টে আরও জানানো হয়, মাত্র ১৯ শতাংশ ব্যবহারকারী নিয়মিত ‘ব্যক্তিগত ফেসবুক মেসেজ’ আদান-প্রদান করে থাকেন।কালের কণ্ঠ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV