Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

‘ভীতি দূর না হলে জিএসপিতে সমর্থন নয়’-মার্কিন সিনেটর রবার্ট মেনেনডেজ

অনলাইন ডেস্ক পঠিত: 65 বার

প্রকাশিত: March 26, 2014 | 1:17 AM

পোশাক শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন বন্ধে দ্রুত কার্যকরি পদক্ষেপ নিতে বিজিএমইএ’র প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর রবার্ট মেনেনডেজ। বিজিএমইএ প্রেসিডেন্ট এম. আতিকুল ইসলামকে লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যতদিন না পর্যন্ত শ্রমিক সংগঠনের নেতা-কর্মীদের ওপর হয়রানি বন্ধ হবে ততদিন বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল করার বিষয়ে সমর্থন দিতে পারি না। চিঠিতে তিনি শ্রমিক অধিকার ও নিরাপত্তা রক্ষার্থে চরম অন্যায়ের সমাপ্তি টানার জন্য বিজিএমইএ প্রধানকে কার্যকর ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে শ্রমিক অধিকার নিয়ে মার্কিন সিনেটের দ্বিতীয় শুনানিতে লিখিত সাক্ষ্য দেয়ার জন্য চিঠির প্রথমেই তিনি আতিকুল ইসলামকে ধন্যবাদ জানান। আতিকুল ইসলাম লিখিত সাক্ষ্যে উল্লেখ করেছিলেন, বিজিএমইএ শ্রমিক অধিকার, লেবার কনসালটেন্ট নিয়োগ এবং  শ্রমিক আইন নিয়ে কারখানা মালিক ও শ্রমিকদের প্রশিক্ষিত করার লক্ষ্যে পৃথক একটি বিভাগ স্থাপন করবে। এসব প্রাথমিক পদক্ষেপকে স্বাগত জানিয়ে মেনেন্দেজ অভিমত দিয়েছেন আরও অনেক কিছু করা যেতে পারে এবং করা উচিত। সিনেটর মেনেন্দেজ আরও বলেন, বিজিএমইএ কারখানাগুলোর সংগঠনের নেতাকর্মীরা এখনও ভয়ভীতি এবং চাকরিচ্যুতির শিকার। গত মাসেই  ২ নারীসহ সংগঠনের ৪ আয়োজক বড় একটি গার্মেন্ট কারখানায় শ্রমিকদের সংগঠিত করতে গেলে দু’জন হামলাকারীর তারা ব্যাপকভাবে আহত হন। তাদের দু’জন বেশ ক’দিন হাসপাতালে ছিলেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এগুলো প্রতিরোধে শক্তিশালী ভূমিকা পালন করার ক্ষেত্রে বিজিএমইএ’র বাধ্যবাধকতা রয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV