Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সাংবাদিকদের ওপর আক্রমণের নিন্দা

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: March 27, 2014 | 9:16 AM

নিউইয়র্ক: নিউইয়র্কে অবস্থানরত বাংলাদেশী মিডিয়াকর্মীদের এক মূলতবি সভায় সাংবাদিকদের ওপর বিভিন্ন সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে পেশার ভাবমূর্তি রক্ষা, নীতিমালর প্রতি অচিল থাকার প্রত্যয় ঘোষণা ও সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এর আগে গত ১৯ মার্চ বুধবার অনুষ্ঠিত সভা মূলতবি ঘোষণা করা হয়েছিল। প্রবাসের বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমানের সাথে ব্রঙ্কসের নাসরিন আহমেদ চরম আশোভন আচরণ করার প্রতিবাদে নিউইয়র্কের সাংবাদিকদের মূলতবি সভায় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নাসরিন আহমেদকে আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রকাশ্যে ক্ষমা আহবান জানানো হয়। অন্যথায় পরবর্তীতে কঠোর সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়। সভায় ইতিপূর্বে সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীরসহ নিউইয়র্কের যেসকল সাংবাদিক অশোভন আচরণ, নাজেহাল ও হুমকীর শিকার হয়েছেন সেই সব ঘটনা এবং আক্রমণকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে কোনো সাংবাদিক এমন ঘটনার শিকার হলে ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভার আরেক সিদ্ধান্তে নাম-ঠিকানা বিহীন লিফলেটের মাধ্যমে মিথ্যা বক্তব্য প্রকাশেরও তীব্র নিন্দা জানানো হয় এবং কথিত ‘টেলিগ্রাফ’-এ বাংলাদেশ সোসাইটি ইন্্ক’র বিজ্ঞাপন প্রকাশ সম্পর্কে সোসাইটির সভাপতি/সম্পাদককে চিঠির মাধ্যমে অবহিত করে তার ব্যাখা দাবীর সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নিউইয়র্কের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকের পেশাগত মর্যাদা রক্ষা এবং পারষ্পারিক সুসম্পর্ক সুদৃঢ় করতে সাংবাদিক সমাজের একটি স্টিয়ারিং কমিটিও গঠন করা হয়। সেই সাথে প্রবাসে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার উপরও গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সম্প্রতি ১৪টি সংগঠনের একটি বিবৃতির একাংশের ভাষা প্রয়োগের ক্ষেত্রে বাড়বাড়ির প্রতি দৃষ্টি আকর্ষণ করে ভবিষ্যতে বিবৃতির ভাষার প্রতি আরো দায়িত্বশীল হওয়ার আহবান জানানো হয়।

25032014_016_NYJউল্লেখ্য, সাপ্তাহিক বাংলা পত্রিকায় প্রকাশিত একটি বিবৃতিকে কেন্দ্র করে নাসরিন আহমেদ গত ১৭ মার্চ সোমবার রাতে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের সামনেই সাংবাদিক হাবিবুর রহমানের সাথে আকস্মিকভাবে চরম অশোভন আচরণ করেন।সিটির জ্যাকসন হাইটস্থ একটি রেস্টুরেন্টে গত ২৪ মার্চ সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত নিউইয়র্কের বাংলা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজের সভায় উপরোক্ত সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক আহমেদ মুসা। সভা পরিচালনায় সহযোগিতা করেন সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও বার্তা সংস্থা ইউএনএ’র সম্পাদক সালাহউদ্দিন আহমেদ ।

সভায় সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট নিনি ওয়াহিদ, সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, আজকাল-এর প্রধান সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল-এর নির্বাহী সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,  বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক হাবিবুর রহমান ও বিশেষ প্রতিনিধি শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক ২০০০-এর নিউইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ, বাংলা টিভি’র মহাপরিচালক মীর শিবলী, সাপ্তাহিক-এর নিউইয়র্ক প্রতিনিধি নিহার সিদ্দিকী, এটিএন বাংলা ইউএসএ’র বার্তা সম্পাদক দর্পণ কবীর, সাপ্তাহিক প্রবাস-এর প্রধান সম্পাদক ওয়ালিউল আলম, সাপ্তাহিক রানার সম্পাদক এনামুর রেজা দিপু, দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম, টাইম টিভি’র নিউজ এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স কনসালটেন্ট ফরিদ আলম, এনটিভি ইউএসএ’র বার্তা প্রধান তাওহীদুল ইসলাম, সাপ্তাহিক দেশবাংলা ও বাংলা টাইমস-এর সনজীবন কুমার, সাপ্তাহিক রানার-এর নির্বাহী সম্পাদক সানজিদ তুহিন, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক রিজু মোহাম্মদ, আজাদ ভিশন-এর আজাদ আহমেদ, বাংলা পত্রিকা ও টাইম টিভি’র বিশেষ প্রতিনিধি আবিদুর রহীম, সৈয়দ ইলিয়াস খসরু, বেলাল আহমেদ ও সামিউল ইসলাম, বাংলা টিভি’র মোহাম্মদ আমজাদ হোসেন এবং সাকিনা ডেনী উপস্থিত ছিলেন। অনিবার্য কারণে যারা উপস্থিত থাকতে পারেননি তাদের অনেকে সভার বক্তব্য-সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করেন। সভায় উপস্থিত প্রায় সকলেই তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে বক্তব্য রাখেন এবং প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তসমূহ গৃহীত হয়।

সভায় সাংবাদিকতা পেশার ভাবমূর্তি রক্ষা, নীতিমালর প্রতি অবিচল থাকার প্রত্যয় ঘোষণা ও সাংবাদিকদের বৃহত্তর ঐক্যের লক্ষ্যে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। স্টিয়ারিং কমিটির সদস্যরা হচ্ছেন: আহমেদ মুসা, কাজী শামসুল হক, কৌশিক আহমেদ, নাজমুল আহসান, মাহফুজুর রহমান, আবু তাহের, রতন তালুকদার, শেখ সিরাজুল ইসলাম, এনামুর রেজা দীপু, দর্পণ কবীর, সালাহউদ্দিন আহমেদ, মীর শিবলী, শহীদুল ইসলাম, মোহাম্মদ সাঈদ, নিহার সিদ্দীকী ও সনজীবন কুমার। প্রয়োজনে কমিটিতে আরো সদস্য কো-অপ্ট করার সিদ্ধান্তও নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV