Friday, 12 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রতিষ্ঠানগুলো ৮১,০০০ কর্মসংস্থান সৃষ্টি করেছে

অনলাইন ডেস্ক পঠিত: 16 বার

প্রকাশিত: March 28, 2014 | 11:22 PM

২০১৩ সালে যুক্তরাষ্ট্রে ভারতীয় কোম্পানিগুলো বিরাট অঙ্কের অর্থ বিনিয়োগ করে ৮১ হাজারেরও বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। গত বছর ৪০টি মার্কিন অঙ্গরাজ্যে ৬৮টি ভারতীয় কোম্পানির সমন্বিত বিনিয়োগের পরিমাণ ছিল ১ হাজার ৭০০ কোটি ডলার। মার্কিন অর্থনীতিতে তা ইতিবাচক অবদান রাখছে এবং এ গতি ঊর্ধ্বমুখী। বার্ষিক এক জরিপ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। গতকাল ক্যাপিটল হিলে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়। সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয় কোম্পানির অবস্থান যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, টেক্সাস ও ইলিনয় অঙ্গরাজ্যগুলোতে। ‘ইন্ডিয়ান রুটস, অ্যামেরিকান সয়েল: স্টোরি অব ইন্ডিয়ান কোম্পানিজ’ শিরোনামে জরিপ প্রতিবেদনটি প্রকাশিত হয়। ইউএস স্টেট ডিপার্টমেন্ট অব কমার্সের দেয়া এক পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ বিনিয়োগের ক্ষেত্রে যে ১০টি দেশ শীর্ষে রয়েছে, তার মধ্যে একটি ভারত। একই সঙ্গে ভারতের রিজার্ভ ব্যাংকের দেয়া তথ্য অনুযায়ী, বিদেশে গিয়ে ভারতীয়রা যে সরাসরি বিনিয়োগে অংশ নিচ্ছেন, তার মধ্যে শীর্ষ ৫টি রাষ্ট্রের তালিকায় যুক্তরাষ্ট্রও রয়েছে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV