Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

কৃত্রিম জীবন তৈরির পথে

অনলাইন ডেস্ক পঠিত: 143 বার

প্রকাশিত: March 29, 2014 | 12:07 AM

কৃত্রিম ক্রোমোজোম তৈরি করেছেন গবেষকেরাকৃত্রিম জীবন তৈরির পথে বড় ধরনের সাফল্য পাওয়ার দাবি করেছেন মার্কিন গবেষকেরা। সম্প্রতি নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষকেরা প্রথমবারের মতো কৃত্রিম ক্রোমোজোম তৈরি করেছেন।
বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম। জীব কোষের নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লীয় প্রোটিন জাতীয় পদার্থ নির্মিত যে জটিল তন্তুর মাধ্যমে জীব তার সব ধরনের বৈশিষ্ট্যসমূহ বংশানুক্রমে পরিবাহিত করে নিজ নিজ বৈশিষ্ট্যসমূহ বজায় রাখে, তাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোম সূত্রাকার ক্রোমাটিন দ্বারা গঠিত। নির্দিষ্ট প্রজাতির জীবের কোষে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। প্রতিটি ক্রোমোজোম ক্রোমোজোম বহুসংখ্যক জিন দ্বারা গঠিত।
গবেষকেদের দাবি, তাঁরা পূর্ণাঙ্গ এবং কার্যকরী যে ক্রোমোজোম তৈরি করেছেন তা কৃত্রিম জীবন তৈরির পথে বড় ধরনের অগ্রগতি। আগামী শতকে চিকিত্সা ও জৈব-প্রযুক্তির ক্ষেত্রে এই উদ্ভাবন বড় ধরনের প্রভাব ফেলবে বলেও আশাবাদী তাঁরা। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।
কৃত্রিম ক্রোমোজোম তৈরির প্রধান গবেষক জেফ বোয়েক জানিয়েছেন, তাঁরা ইস্ট থেকে এই কৃত্রিম ক্রোমোজোম তৈরি করছেন। ইস্ট একপ্রকার এককোষী ছত্রাক।
গবেষক জেফ বোয়েক আরও জানান, প্রায় সাত বছর ধরে এই গবেষণা চলছে। তাঁরা আশা করছেন আগামী চার বছরের মধ্যেই সম্পূর্ণ সিনথেটিক ইস্ট জিনোম তৈরিতে সফল হবেন।

গবেষক জেফ বোয়েক জানিয়েছেন, এর আগে ব্যাকটেরিয়া কিংবা ভাইরাসের ক্ষেত্রে কৃত্রিম ক্রোমোজোম তৈরি হয়েছে। তবে এবার আরও জটিল গঠনের ও নির্দিষ্ট নিউক্লিয়াসযুক্ত ক্রোমোজোম তৈরি করা হয়েছে। দরকারি রাসায়নিক, ওষুধ, জ্বালানির মতো বিভিন্ন কাজে লাগানো যাবে এই গবেষণার ফল।
কৃত্রিম ক্রোমোজোম তৈরি প্রসঙ্গে বোয়েক জানিয়েছেন, আমরা শুধু কম্পিউটারে নকশা পরিবর্তনের মতো কাজ করেই সীমাবদ্ধ থাকিনি, আমরা ক্রোমোজোমের মধ্যে শত শত পরিবর্তন করেছি আর আমরা সেই ক্রোমোজোম ইস্টের মধ্যে বসিয়ে দেখেছি। আর তার ফল দেখেছি যে, কৃত্রিম ক্রোমোজোমের ইস্টটি সাধারণ ইস্টের মতো কার্যকর। তবে এর মধ্যে সাধারণ ইস্টের তুলনায় বিশেষ বৈশিষ্ট্য যুক্ত করা সম্ভব হয়েছে।
জেফ বোয়েক বলেন, ‘আমরা বুঝতে পারছিলাম যে, জিনগত পরিবর্তন করা মানে আমরা জুয়া খেলতেই বসেছি। জিনগত এই পরিবর্তনের সময় সামান্য ভুল হয়ে গেলে কোষের জীবন শেষ হয়ে যেতে পারত। আমরা ডিএনএ কোডের মধ্যে ৫০ হাজার পরিবর্তন এনেছি আর সুখবর হচ্ছে সেই ইস্টটি বেঁচে গেছে।’প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV