Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে স্টেট সিনেটর ও এসেম্বলিম্যানদের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের বিরল সংবর্ধনা

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: March 31, 2014 | 7:42 PM

Abrazo_Bangladesh_In_Honor_of_Bangladesh_Independence_Day_2014_NY_USA : http://youtu.be/Lh1B7hnnS10 https://www.youtube.com/watch?v=Lh1B7hnnS10&feature=youtu.be

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে স্টেট সিনেটর ও এসেম্বলিম্যানদের সম্মিলিত আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আব্রাজো বাংলাদেশ নামে প্রবাসী বাংলাদেশীদের বিরল সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৮ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশীদের জন্য প্রথমবারের মতো এ সংবর্ধনা সভার আয়োজন করা হয় ব্রঙ্কসের ময়েস্ট্রোজ পার্টি হলে।
অনুষ্ঠানে ইমাম মাইনুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পবিত্র গীতা পাঠ করেন রতন কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর রুবেন ডিয়াজ, স্টেট সিনেটর জেফ ক্লেন, এসেম্বলিম্যান লুইস সিপুলভেদা ও এসেম্বলিম্যান মার্কোস এ ক্রেসপো, ব্রঙ্কস বরো প্রেসিডেন্ট রুবিন ডিয়াজ জুনিয়র, আয়োজক কমিটির জাকির খান, মো: এন মজুমদার, আবদুস শহীদ, ফরিদা ইয়াসমিন, মোঃ শামীম মিয়া ও রেজাউল ইসলাম সেলিম।
পরে তাদেরকে প্রোক্লেমেশন দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্টেজে ডেকে নিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা শাহানারা রহমান, সৈয়দ বশারত আলী ও আবদুর রহিম বাদশা স্টেট সিনেটর ও এসেম্বলিম্যানদের বঙ্গবন্ধুর আত্মজীবনী বইটি উপহার দেন।
স্বাগত বক্তব্যে মূল আয়োজক বর্ষীয়ান সিনেটর রুবিন ডিয়াজ আলবেনীতে বাংলাদেশ ডে পালনের প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, প্রতি বছর আরো অধিক বাংলাদেশীর অংশগ্রহণে অনুষ্ঠানগুলো আয়োজন করতে চাই। সিনেটর রুবিন ডিয়াজের বক্তব্য বাংলায় অনুবাদ করে শোনান এসেম্বলিম্যান অফিসের স্টাফ বাংলাদেশী সামিহা তাসনীম।
অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সাবিহা এ শহীদ ও আফসানা ইসলাম। রনজিৎ কুমার দাস ও তানজীনা ইসলাম সহ বাপাফের শিল্পীরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
শেষে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস বাফার শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ।
সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশীদের জন্য ভাত, মাছ, চিকেন, পোলাও, পাস্তা সহ রকমারী খাবার দাবারসহ কফির ব্যবস্থা ছিল।
জানা যায়, সিটি ও অঙ্গরাজ্য প্রশাসনের কর্মকর্তাসহ ৬২০ জন বাংলাদেশী এ বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের ব্যয় বাবদ ১২ হাজার ডলারের পুরোটাই সিনেটর ও এসেম্বলিম্যানরা বহন করেন।
উল্লেখ্য, এর আগে ২৫ মার্চ মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে ষ্টেট সিনেট হাউজ ও এ্যাসেম্বলী হাউজে পৃথকভাবে রেজুলেশন পাশ করে ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV