এবার হাওয়ায় চলবে মোটরবাইক!
পেট্রোল কিংবা ডিজেলে নয়, এবার মোটরবাইক চলবে হাওয়ার চাপে। কম্প্রেসড এয়ার প্রেশারে। বাইকের ডানদিকে লাগানো লম্বা হলুদ রঙের একটা সিলিন্ডারে ভর্তি থাকবে সাধারণ বাতাস। সিলিন্ডার থেকে বাতাস পৌঁছে যাবে ইঞ্জিনে। বাতাসের বেগ নিয়ন্ত্রণ করে বায়ুচাপে চালানো হবে ইঞ্জিন।
এই মোটরবাইকটি আবিষ্কার করেছেন দুই ভারতীয় অধ্যাপক। এরা হলেন: লক্ষ্ণৌর স্কুল অফ ম্যানেজমেন্ট সায়েন্সের অধ্যাপক ভারত সিংহ ও কানপুর এইচবিটিআই প্রতিষ্ঠানের অধ্যাপক ওঙ্কার সিংহ। তারা দুজনেই তাদের বাইকের ব্যবহারিক পরীক্ষা দিয়েছেন। চলতি মার্চ মাসেই লিমকা বুক অফ রেকর্ডসে নাম উঠে গিয়েছে তাদের। এখন অপেক্ষা গিনেস বুকে নাম ওঠার।
গত বছর ১০ মে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সামনে তারা এই বাইকের কার্যক্রম দেখান। সেখানে নিজস্ব মডেলের খান চারেক বাইক নিয়ে যান দুই অধ্যাপক। রাষ্ট্রপতিসহ ভারী শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বেশ প্রশংসাও করেন।
জানা যায়, গবেষক অধ্যাপক ভারত সিংহ ও ওঙ্কার সিংহ ভবিষ্যতে বাণিজ্যিকভাবে মোটরবাইক উৎপাদন শুরু করার কথা ভাবছেন। এতে করে দেশের মানুষকে বাইকের জন্য পেট্রোল, ডিজেল, মোবিলের খরচের কথা আর ভাবতে হবে না। আর এই বাইকটির দাম হবে ৮৫ হাজার টাকা। ৫.৫ হর্সপাওয়ার ইঞ্জিন থাকবে। ৫ টাকার বাতাস ভরলে ঘণ্টায় ৪০ কিলোমিটার যাবে।বাংলাদেশ প্রতিদিন
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি