Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

দম্পতির লটারি ভাগ্য বটে!

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: April 1, 2014 | 10:59 AM

ভাগ্যকে কর্মগুণে বশ মানানো যায় বটে। কিন্তু, লটারি ভাগ্যের বিষয়টা মোটেই সেরকম নয়। এখানে সবচেয়ে ভাগ্যবানরাও অভাগা বনে যান। এবার যা ঘটলো, তা সত্যিই বিস্ময়কর। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের পোর্টসমাউথ অঞ্চলের এক দম্পতি গত মাসে ৩ বার লটারিতে পুরস্কার জিতেছেন। ১ মাসে কোন দম্পতির তিনবার লটারি জেতার ঘটনা বিরল। ‘ভার্জিনিয়া লটারি’ কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যালভিন ও জ্যাটেরা স্পেন্সার দম্পতি গত সপ্তাহে হান্ড্রেড মিলিয়ন ক্যাশ এক্সট্রাভ্যাগেনজা নামে একটি খেলায় নগদ ১ মিলিয়ন বা ১০ লাখ ডলার অর্থ পুরস্কার জিতেছেন। স্পেন্সার দম্পতি গত ১২ই মার্চ পাওয়ারবল ড্র অনুষ্ঠানে নগদ ১০ লাখ ডলার জিতেছিলেন। সেই থেকেই শুরু। তারপর আরও দু’বার লটারিতে তাদের কপাল খুলেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। গত ২৬শে মার্চ ওই দম্পতি ভার্জিনিয়া লটারি’জ পিক ৪ খেলায় ৫০ হাজার ডলারের পুরস্কার জিতে নেন। এর পরদিনই ক্যালভিন হান্ড্রেড মিলিয়ন ক্যাশ এক্সট্রাভ্যাগনজার টিকিটটি কেনেন এবং যথারীতি ওই দম্পতি ১০ লাখ ডলার পুরস্কার জেতেন। এখানেই শেষ নয়। শেষ পুরস্কারটি জেতার পর ক্যালভিন আরও লটারি জেতার আশার কথা জানান। একেই বোধ হয় বলে লটারি ভাগ্য! মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV