Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাঙালী কালচারাল এসোসিয়েশন অব ইউ এস এ’র স্বাধীনতা দিবস উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 144 বার

প্রকাশিত: April 2, 2014 | 7:44 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন উদযাপন করেছে বাঙালী কালচারাল এসোসিয়েশন অব ইউ এস এ ইন্্ক। বিপুল সংখ্যক দর্শকশ্রোতার উপস্থিতিতে নর্থ ব্রঙ্কস এর ৩০ ৬১ বেইনব্রিজ এভিনিউ অডিটোরিয়ামে গত ৩০শে মার্চ উদযাপিত হয় বাংলাদেশের ৪৪তম স্বাধীনতা দিবস।
বাঙালী কালচারাল এসোসিয়েশন এর সভাপতি আনছার হোসাইন চৌধুরীর অনুষ্ঠানে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিলাডেলফিয়া ডেস্কেল ইউনিভার্সিটি কলেজের মেডিসিন বিভাগের প্রফেসর ডা. জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ড. প্রদীপ রঞ্জন কর, পি,এস ৫২ এর কমান্ডার ইন্সপেক্টর নিলভা হোপম্যান। মঞ্চে উপবিষ্ট ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বসারত আলী, যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি আব্দুল মোছাব্বির, বাংলাদেশী এসোসিয়েশন ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট আব্দুস শহীদ, সংগঠনের সহ সভাপতি হাজী আব্দুর রউফ, হাজী আব্দুল মোছাব্বির, হাজী আব্দুস সাত্তার, হাজী ছুয়েক মিয়া মাস্টার, হেলাল উদ্দিন চৌধুরী, এস কে রহমান কামাল।
হাফিজ জিসান আহমেদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইকবাল হোসাইন। তাকে সহযোগিতা করেন সংগঠনের কর্মকর্তা আসফাক চৌধুরী, মিজান খাঁন ও ছাব্বির হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন হোসেন মোহাম্মদ ইকবাল, সৈয়দ ফখরুল ইসলাম, নজরুল ইসলাম কয়ছর।
অনুষ্ঠানে বরাবরের মত এবারও এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে তাদের মেধায় স্বীকৃতি স্বরূপ সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ সার্টিফিকেট বিতরণ করেন। সার্টিফিকেট প্রাপ্তরা হলেন তাহমিদ রাজীন, আতহায় আব্দুল্লাহ, নুর মোহাম্মদ রাজ, আসিফ রহমান, নাজিকা মোছাব্বির, তাছমিয়া কবির, সানজিদা আব্দুল্লা, সারানবী। এরপর কবিতা আবৃত্তি করেন তপনকার আহমেদ, আরমিনা রাশা চৌধুরী রাশা ও মাইশা ফারজানা শাফা।
সভাপতি তার ভাষণে প্রবাসের সকল বাঙালীকে স্বাধীনতার চেতনায় উদ্ধুদ্ধ হয়ে দেশ ও জাতির উন্নতির জন্য কাজ করার আহ্বান জানান।
দ্বিতীয় পর্বে স্বাধীন বাংলা বেতারের শিল্পী শহীদ হাসানের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রবাসের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শাহ মাহবুব ও চন্দ্রা রায়ের গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখে। গভীর রাত পর্যন্ত দর্শকরা প্রাণভরে সঙ্গীত উপভোগ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV