Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

এডিসনের পর নিউটন কম্পিউটার!

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 2, 2014 | 8:35 AM

নিউটন নির্মিত হাতঘড়ি এ রকম হতে পারেবিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসন কিংবা স্যার আইজাক নিউটনের নাম হয়তো সবারই জানা। এডিসন ছিলেন নামকরা উদ্ভাবক আর বিজ্ঞানী নিউটনের নাম আজও সবার মুখে মুখে। বর্তমান যুগের গবেষকেরা ক্ষুদ্র কম্পিউটার তৈরি করে নাম রেখেছেন বিখ্যাত এই বিজ্ঞানীদের নামে। সম্প্রতি চীনের একটি প্রতিষ্ঠান এসডি (সিকিউর ডিজিটাল) কার্ডের সমান আকৃতির একটি কম্পিউটার তৈরি করেছে যা অ্যান্ড্রয়েডের পরিপূর্ণ সংস্করণ চালাতে পারে। গবেষকেরা এই ক্ষুদ্রতর কম্পিউটারটির নাম দিয়েছেন নিউটন। গবেষকেরা আশা করছেন পরিধেয় প্রযুক্তিপণ্যে নিউটনকে ব্যবহার করতে পারবেন। এর আগে চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল ‘এডিসন’ নামের ক্ষুদ্র একটি কম্পিউটার তৈরির কথা জানিয়েছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পিসি ওয়ার্ল্ড।
চীনের প্রযুক্তি উদ্ভাবক প্রতিষ্ঠান ইনজেনিক সেমিকন্ডাক্টার পরিধেয় প্রযুক্তিপণ্যের জন্য এমআইপিএস (মাইক্রোপ্রসেসর উইদাউট ইন্টারলকড পাইপলাইন স্টেজেস) আর্কিটেকচারভিত্তিক সিপিইউ তৈরি করেছে। মূলত এটি একটি ইন্টিগ্রেটেড বোর্ড। নিউটনের সঙ্গে রয়েছে একটি সিপিইউ, ফ্ল্যাশ, ওয়াই-ফাই, এনএফসি ও বেশ কিছু সেন্সর।
এর আগে এ বছরের জানুয়ারিতে এসডি কার্ড আকারের কম্পিউটার নিয়ে আসার কথা জানিয়েছিল ইনটেল। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এ কম্পিউটার দেখায় প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ক্রেরসানিস সিইএসে ‘এডিসন’ নামের নতুন এ কম্পিউটারকে পেন্টিয়াম প্রসেসর-সুবিধার পূর্ণাঙ্গ কম্পিউটার হিসেবে উল্লেখ করেন।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV