Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

দেবযানির বিরুদ্ধে অভিযোগ গঠন করবে সিবিআই

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 5, 2014 | 7:13 PM

বহুল আলোচিত ভারতীয় কূটনীতিক দেবযানি খোবরাগাড়ের বিরুদ্ধে আদর্শ হাউজিং দুর্নীতির দায়ে অভিযোগ গঠন করতে পারে সেদেশের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। গতকাল এ খবর দিয়েছে অনলাইন রেডিফ। এতে বলা হয়, মিথ্যা এফিডেভিটের মাধ্যমে ওই প্রকল্পে দেবযানি ও তার পিতা উত্তম খোবরাগাড়ে ফ্লাট নিয়েছেন। সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই রিপোর্টে আরও বলা হয়, তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মতো যথেষ্ট তথ্যপ্রমাণ পেয়েছে সিবিআই। তাতে দেখা গেছে, মিথ্যা ঘোষণা ও তার নামে সরকারি কোটায় ফ্লাট থাকার কথা গোপন করে ওই ফ্লাটটি পেয়েছেন তারা। তার পিতা উত্তম খোবরাগাড়ে মহারাষ্ট্রের একজন প্রশাসনিক কর্মকর্তা। তিনি মহারাষ্ট্র হাউজিং ও এরিয়া উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তদন্তের অংশ হিসেবে সিআইবি এ প্রকল্পে অবৈধভাবে সুবিধা আদায়কারীদের সনাক্ত করছে। এ প্রকল্পে বেনামে কে কে ফ্লাট কিনেছে তাও তারা খতিয়ে দেখছে।  দেবযানি খোবরাগাড়ে নিউ ইয়র্কে ভারতীয় সাবেক ডেপুটি কনসাল জেনারেল। গত ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ ভিসা নীতি লংঘন করে পরিচারিকা নিয়োগের কারণে তাকে গ্রেপ্তার করে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। তারপর তাকে দেশে ফিরিয়ে আনা হয়। তারপর থেকে তিনি ভারতেই দায়িত্ব পালন করছেন।মানবজমিন 

ট্যাগ:
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV