Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ডেপের অনামিকায় অ্যাম্বারের আংটি!

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 6, 2014 | 7:03 AM

জনি ডেপহলিউডের তারকা যুগল জনি ডেপ ও অ্যাম্বার হার্ড বাগদান সেরেছেন গত জানুয়ারি মাসে। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে ডেপের অনামিকায় মেয়েদের আংটি দেখে বিস্ময় প্রকাশ করেন অনুষ্ঠান সঞ্চালক ডেভিড লেটারম্যান। এ বিষয়ে জানতে চাইলে ডেপ বলেন, ‘হ্যাঁ, অ্যাম্বারের বাগদানের আংটি পরেছি আমি। কারণ, তার আঙুলের তুলনায় আংটিটি বেশ বড়। এখন আমার দেওয়া আরেকটি বাগদানের আংটি পরছে সে।’ এ ছাড়া ২৭ বছর বয়সী অ্যাম্বারের অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ভিত্তিহীন গুজব বলেই উড়িয়ে দিয়েছেন ৫০ বছর বয়সী ডেপ।

বাগদানের দুই মাস পর গত ১৪ মার্চ লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বাগদান উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেন ডেপ ও অ্যাম্বার। মার্চ মাসের শেষের দিকে ডেপ তাঁর নতুন ছবি ট্রানসেনডেন্স-এর প্রচারণার কাজে বেইজিং গিয়েছিলেন। তখনো তাঁর আঙুলে অ্যাম্বারকে দেওয়া হীরার আংটিটি দেখা যায়। এক খবরে এমনটিই জানিয়েছে ইউএস ম্যাগাজিন।

সম্প্রতি আবারও ডেপের আঙুলে আংটিটি দেখে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত টিভি সঞ্চালক ও কৌতুকশিল্পী ডেভিড লেটারম্যান মন্তব্য করেন, ‘আংটিটি আপনার আঙুলে দারুণ মানিয়েছে!’ তখন ডেপ মজা করে বলেন, ‘একজন বুড়ো ভাম মেয়েদের বাগদানের আংটি পরে কেন ঘুরে বেড়াচ্ছে? আমার মনে হয়, সবার মনেই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে। কিন্তু বিষয়টি নিয়ে মন্তব্য করার সাহস কেউ পাচ্ছেন না।’

অ্যাম্বার অন্তঃসত্ত্বা কি না জানার জন্য ডেপকে লেটারম্যান জিজ্ঞেস করেন, ‘প্রশ্নটি জিজ্ঞেস করতে একটু অস্বস্তিই লাগছে। তার পরও করছি। কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, আপনারা নাকি সন্তান প্রত্যাশা করছেন?’ জবাবে ডেপ বলেন, ‘সন্তান! না, না। এই খবরে বিন্দুমাত্র সত্যতাও নেই। আপনার কি ধারণা আমি একজন অসভ্য মানুষ? অ্যাম্বারের সঙ্গে আমি ক্ষণস্থায়ী সম্পর্কে জড়াইনি। সে চমত্কার একজন মেয়ে। তার বুদ্ধি খুবই তীক্ষ। সে দারুণ আকর্ষণীয় ও মিষ্টি স্বভাবের। আমার জীবনসঙ্গী হিসেবে সে আদর্শ।’প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV