Monday, 9 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

গোপন নজরদারি থেকে মোবাইল ফোনকে বাঁচানোর প্রযুক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 103 বার

প্রকাশিত: April 6, 2014 | 7:09 AM

মোবাইল ফোনকে গোপন নজরদারি থেকে রক্ষা করে কোয়ন্টাম ক্রিপটোগ্রাফিমোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকে গোপনে তথ্য সংগ্রহ করা ঠেকাতে বিশেষ প্রযুক্তি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। সম্প্রতি তাঁরা গোপন নজরদারি ঠেকাতে নতুন কোয়ান্টাম ক্রিপটোগ্রাফি প্রযুক্তি তৈরির দাবি করেছেন। এক খবরে জানিয়েছে আইএএনএস।
গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে যে কোয়ান্টাম ক্রিপটোগ্রাফি ব্যবহার করা হয় তা বিশাল, ব্যয়বহুল এবং ব্যাংকের নির্দিষ্ট সার্ভার কক্ষের মতো কিছু নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দাবি করেছেন, তাঁদের উদ্ভাবিত প্রযুক্তিতে বর্তমানে কোয়ান্টাম ক্রিপক্রোলজির মতো ব্যয়বহুল উপাদান কমিয়ে আনা সম্ভব। গ্রাহক যদি শুধু তাঁর মোবাইল ফোনে একটি অপটিক্যাল চিপ যুক্ত করেন তাহলে নতুন কোয়ান্টাম ক্রিপটোলজি প্রযুক্তি তাঁদের গোপন নজরদারি থেকে রক্ষা করবে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যান্থনি লেইং জানিয়েছেন, বর্তমানে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও তথ্য সুরক্ষায় বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। মানুষ এখন তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় কোয়ান্টাম ক্রিপটোগ্রাফির দিকে ঝুঁকছেন কারণ পদার্থের সূত্র অনুযায়ী কোয়ান্টাম ক্রিপটোগ্রাফিতে তথ্য সুরক্ষিত থাকে।

অ্যান্থনি লেইং আরও জানিয়েছেন, কোয়ান্টাম ক্রিপটোলজি শুধু বড় বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয় এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্যও উন্মুক্ত হওয়া। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে পরীক্ষাগার থেকে কোয়ান্টাম ক্রিপটোগ্রাফি বের তরে নিয়ে যোগাযোগ নেটওয়ার্কে ব্যবহারের সুযোগ করে দেওয়া।
গবেষকেরা জানানা, এই পদ্ধতিতে ব্যবহূত হয় ফোটন। পদার্থবিজ্ঞানে ফোটন একটি মৌলিক কণিকা, তড়িত্-চুম্বক ক্রিয়ায় আলো এবং অন্যান্য সকল তড়িত্-চৌম্বক বিকিরণের মৌলিক একক। ‘ফিজিক্যাল রিভিউজ লেটাসর্’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ।প্রথম আলো

ট্যাগ:
Situs Streaming JAV