Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

সকালের রোদ ওজন কমায়!

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: April 6, 2014 | 9:16 AM

বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনের ২০ শতাংশই নির্ভরশীল সরাসরি সূর্যালোক বা রোদের সঙ্গে শারীরিক সংস্পর্শের ওপর। ছবিটি প্রতীকী।সকালের রোদ গায়ে মাখলে যে শুধু প্রয়োজনীয় ভিটামিন ডি পাওয়া যায় তা নয়, এতে আপনার ওজনও কমবে। যাঁরা দিনের অন্য সময়ের তুলনায় সকালের উজ্জ্বল আলোর সংস্পর্শে বেশি সময় থাকেন, তাঁদের ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি কম থাকে। আর বয়স ও উচ্চতা অনুযায়ী স্বাভাবিক ওজনের মানদণ্ডের (বডি মাস ইনডেক্স) প্রায় ২০ শতাংশই নির্ভর করে সরাসরি সূর্যের আলোতে থাকা না-থাকার ওপর। যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্টার্ন ইউনির্ভাসিটির সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টিকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে।
কখন রোদে যাবেন, সেই সময়ের রোদের তীব্রতা এবং কতক্ষণ রোদে থাকবেন, তার প্রভাব পড়বে আপনার ওজনে। নর্থওয়েস্টার্ন ইউনির্ভাসিটির ফাইনবার্গ স্কুল অব মেডিসিনের স্নায়ুরোগ বিশেষজ্ঞ  ক্যাথরিন রেইড বলেন, সকালের রোদ আপনার উচ্চতা ও বয়স অনুযায়ী ওজন ঠিক রাখতে সহায়তা করবে। আর দিনের অন্য সময়ের উজ্জ্বল আলো বা কড়া রোদ ওজন বাড়িয়ে দিতে পারে।
গবেষকেরা জানিয়েছেন, একজন ব্যক্তির শারীরিক পরিশ্রম, ক্যালরি গ্রহণ, ঘুমের সময়, বয়স বা ঋতুর প্রভাবের বাইরে আলাদাভাবেই কাজ করে শরীরে সকালের রোদের প্রভাব। বিজ্ঞানীরা বলছেন, একজন ব্যক্তির বয়স ও উচ্চতা অনুযায়ী ওজনের ২০ শতাংশই নির্ভরশীল সরাসরি সূর্যালোক বা রোদের সঙ্গে শারীরিক সংস্পর্শের ওপর।

গবেষণা প্রকল্পটির জ্যেষ্ঠ গবেষক ফিলিস সি জি বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘আমাদের শরীরের  “সার্কাডিয়ান ক্লক” বা “দেহঘড়ি”র (রাত-দিনের প্রাকৃতিক নিয়মের সঙ্গে শরীরের অভ্যন্তরীণ গতি-ছন্দের) সঙ্গে সূর্যের আলোর একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে।’ তিনি আরও বলেন, সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপনি বেশি উজ্জ্বল আলো পাবেন। আর এর উপকারিতা পেতে হলে সকালের রোদে ২০ থেকে ৩০ মিনিট কাটাতে হবে।

ফিলিস সি জি বলেন, দিনের উপযুক্ত সময়ে যদি কেউ নিজের গায়ে পর্যাপ্ত রোদ মাখতে না পারেন, তাহলে তাঁর পরিপাকক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে। আর এ থেকেও তাঁর ওজন বাড়তে পারে। তাই অনেকেই যেমন ঘুম ঠিক রেখে ওজন কমাতে চান, তেমনি সকালের রোদ মেখেও ওজন কমানো যেতে পারেন। টাইমস অব ইন্ডিয়া যুক্তরাষ্ট্রের এ গবেষণা প্রতিবেদন সম্পর্কে জানিয়েছে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ