Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

এটিএম মেশিনের ভুলে!

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 7, 2014 | 9:37 AM

 

কাজের প্রয়োজনে আমাদের অনেককেই হয়তো এখন নিয়মিতভাবেই এটিএম মেশিনের দ্বারস্থ হতে হয়। এসব মেশিনে নির্দিষ্ট পাসওয়ার্ড আর নিজেদের কার্ড প্রবেশ করিয়ে প্রয়োজনীয় টাকা তুলে নেওয়ার মাঝেও নেই সংবাদ হওয়ার মতো কোনো বিষয়। তবে যন্ত্রের ভুল বা যান্ত্রিক ত্রুটির কারণে এবার এ ধরনের একটি এটিএম মেশিনই একজন গ্রাহকের জন্য উটকো ভোগান্তির কারণ হয়ে দেখা দিয়েছে। নিজের অ্যাকাউন্ট থেকে মাত্র ১৪০ ডলার সমপরিমাণ অর্থ তুলতে গিয়ে এই ব্যক্তির হাতে চলে আসে ৩৭,০০০ ডলারের মতো বড় অংকের অর্থ। আর না চাইতেই পাওয়া এই অর্থ নিয়েই এবার বিপাকে পড়েছেন আমেরিকার মেইন অঙ্গরাজ্যের এক ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা যায়, কিছুদিন আগে মেইনের সাউথ পোর্টল্যান্ডে অবস্থিত টিডি ব্যাংকের একটি এটিএম বুথে নিজের প্রয়োজনীয় অর্থ তুলতে গিয়েছিলেন সংবাদমাধ্যমে নাম না আসা ওই ব্যক্তি। কিন্তু এ সময় মেশিনের ভুলে এটিএম থেকে ১৪০ ডলারের পরিবর্তে বেরিয়ে আসে ৩৭,০০০ ডলার। প্রথমে বিষয়টায় খানিকটা হকচকিয়েই গিয়েছিলেন ওই ব্যক্তি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খানিকটা ধাতস্থ হয়ে মেশিন থেকে এটিএম বুথের ফ্লোরে ছড়িয়ে পড়া টাকাগুলো একটি ব্যাগে ভরতে শুরু করেন তিনি। শেষতক এই টাকাগুলো তিনি কি নিজের কাছেই রেখে দিতেন না কি ব্যাংকের কাছে ফেরত দিতেন তা বলা মুশকিল। তবে এই ভাবনাটুকু ভাবার আগেই সে সময় তার অজান্তেই ঘটে যায় ভিন্ন আরেক ঘটনা। তিনি বেরিয়ে আসলে টাকা তুলবেন এমন অপেক্ষা নিয়ে বুথের বাইরে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাকে ব্যাগে বিপুল অংকের টাকা ভরতে দেখেই সন্দেহ থেকে সাথে সাথে বিষয়টি জানিয়ে দেন পুলিশকে। পুলিশও চটজলদি ঘটনাস্থলে এসে তাকে এটিএম লুট করতে আসা ডাকাত ভেবে গ্রেপ্তার করে। যদিও পরবর্তী সময়ে ব্যাংক কর্তৃপক্ষ তাদের ভুল শিকার করে নিয়ে জানিয়েছেন যে, ওই ব্যক্তির কোনো অপরাধে নয় বরং কোডের ভুলের কারণেই বিপুল পরিমাণ এই অর্থ মেশিন থেকে বেরিয়ে এসেছিল। এদিকে ব্যাংকের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করা না হলেও তদন্তের স্বার্থে ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ওই ব্যক্তিকে এখনও পর্যবেক্ষণে রেখেছে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV