Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

যে ভিডিও সচেতনতার …

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: April 8, 2014 | 7:25 AM

গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহারে সতর্ক থাকা জরুরিস্বল্প দৈর্ঘ্যের বিজ্ঞাপনচিত্রও মানুষকে সচেতন করতে পারে। গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানোর সাম্প্রতিক একটি বিজ্ঞাপনের কথাই বলা যাক। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি কর্তৃপক্ষ সম্প্রতি অমনোযোগী চালক সচেতনতা মাস উদযাপন উপলক্ষে ৩০ সেকেন্ডের একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করেছে। এ বিজ্ঞাপনচিত্রে গাড়ি চালানোর সময় মোবাইলে বার্তা লেখার মারাত্মক বিপদ তুলে ধরা হয়েছে।
যুক্তরাষ্ট্রের টমব্রাশ গ্রুপের তৈরি বিজ্ঞাপনচিত্রটিতে ছোট্ট একটি ঘটনার চিত্রায়ণ করা হয়েছে। ভিডিওতে কয়েকজন তরুণ গাড়ির মধ্যে হেসে হেসে গল্প করছে। এ সময় চালকের মোবাইলে একটি বার্তা আসে। ক্ষণিকের জন্য অমনোযোগী হয়ে বার্তাটি পড়তে গেলে চালক ট্রাফিক সংকেত ভুলে যায়। মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা।
এরপর একজন পুলিশকে ভিডিওতে দেখা যায়। ওই পুলিশ কর্মকর্তা বলছেন, ‘পুলিশ কারও পথ রোধ করুক সেটা কেউ চায় না। কিন্তু যদি গাড়ি চালানোরত অবস্থায় কাউকে মোবাইল ফোন ব্যবহারের সময় থামানো সম্ভব হত, হয়তো তাহলে অনেক মূল্যবান জীবন বাঁচানো যেত।
গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার না করতে একটি সচেতনতামূলক ওয়েবসাইট তৈরি করেছে মার্কিন ট্রাফিক পুলিশের সংস্থাটি। এই ওয়েবসাইটের ঠিকানা Distraction.gov

যুক্তরাষ্ট্রে ২০১২ সালে চালকের মনোযোগ হারানোর ফলে তিন হাজারের বেশি মানুষ দুর্ঘটনায় মারা গেছেন।প্রথম আলো 

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV