Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মামুন’স টিউটোরিয়ালে মাসব্যাপী ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্স সম্পন্নকারী ছাত্রছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: April 8, 2014 | 10:30 AM

SAT Preparation Course Certificate Giving Ceremony_2014_Mamun’s_Tutorial_Rotary_Club_Central_Bronx_NY_USA : http://youtu.be/E3KvW_55Wus https://www.youtube.com/watch?v=E3KvW_55Wus&feature=youtu.be

ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে বাঙালি মালিকানাধীন স্বনামধন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মাসব্যাপী ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্সে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। ব্রঙ্কসের মামুন’স টিউটোরিয়াল ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের যৌথ আয়োজনে ফ্রি-এসএটি প্রোগ্রামটি সম্পন্ন হবার পর কোর্সে অংশগ্রহণকারী কৃতী ছাত্র-ছাত্রীদের মাঝে গত ৬ এপ্রিল রোরবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ সার্টিফিকেট বিতরণ করা হয়।

মামুন’স টিউটোরিয়ালে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রোটারি ক্লাব  ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ডেভিড ডেলমন্টে, ডিস্ট্রিক্ট গভর্ণর নমিনী মার্লিন মাছিরো, ফার্স্ট প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক রোটারিয়ান মো: এন মজুমদার, প্রেসিডেন্ট নমিনী মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের প্রেসিডেন্ট নজরুল ভূঁইয়া, প্রেসিডেন্ট ইলেক্ট নজরুল হক, প্রাক্তন প্রেসিডেন্ট ও ট্রেজারার সাখাওয়াত আলী, মামুন’স টিউটোরিয়ালের অন্যতম স্বত্ত্বাধিকারী রোটারিয়ান ডা. নাহিদ খান। গেস্ট স্পীকার ছিলেন এনওয়াইপিডি মুসলিম পুলিশ এসোসিয়েশনের প্রধান কাইয়্যূম খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাক্তন ক্লাব ফার্স্টলেডী রেক্সোনা মজুমদার, সিমিন হক, ফার্স্টলেডী ফাহমিদা চৌধুরী, রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী, রোটারিয়ান জসিম উদ্দিন, নারায়নগঞ্জ রোটারী ক্লাব প্রাক্তন প্রেসিডেন্ট এম এ খায়ের পলাশ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ ব্যতিক্রমী এ ফ্রি-এসএটি কোর্স সম্পন্নকারী ১৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে সার্টিফিকেট বিতরণ করেন।
ফার্স্ট প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার স্বাগতিক বক্তব্যে রোটারীর জনহিতকর কার্যক্রম এর ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে ছাত্র/ছাত্রীদেরকে রোটারির মত মানবতাবাদী সংগঠনে যোগ দিয়ে মানব সেবায় অবদান রাখতে উৎসাহিত করেন। তিনি বলেন, একজন রোটারিয়ান হিসাবে তোমরাও পৃথিবীর একশ আঠারটি দেশের ১.৩ মিলিয়ন রোটারীয়ানের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো।

উল্লেখ্য, নিউইয়র্কে অনন্য শিক্ষাপ্র্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়ালে গত ১ মার্চ শনিবার থেকে প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের মাসব্যাপী ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্স শুরু হয়। কোর্স সম্পন্ন হয়  ৬ এপ্রিল রোরবার। মামুন’স টিউটোরিয়াল ও রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কসের যৌথ আয়োজনে এ ফ্রি-এসএটি (SAT) প্রস্তুতিমূলক ক্লাসে 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী ১৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এ ফ্রি-এসএটি (SAT) প্রিপারেশন কোর্সে টীচার হিসেবে দায়িত্ব পালন করেন প্রিন্সিপাল শেখ আল মামুন এবং শিক্ষকতায় বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন মি.স্কট।
মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন, জানান, 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী থেকে বাছাইকরা ১৫ জন শিক্ষার্থীকে এ ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। ছাত্র-ছাত্রীদের 10th Grade-এর ট্রান্সক্রিপ্ট এবং 11th Grade-এ অধ্যয়নের প্র্রথম সেমিস্টারের রিপোর্ট কার্ড দেখে এ ফ্রি-এসএটি (SAT) প্রস্তুতিমূলক কোর্সে ভর্তি করা হয়। এ ফ্রি-এসএটি প্রোগ্রামের টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা সরঞ্জামাদি রোটারি ক্লাব অব সেন্ট্রাল ব্রঙ্কস সরবরাহ করেছে।
শেখ আল মামুন জানান, ভালো শিক্ষা প্র্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেতে হলে এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকতে হয়। চলতি শিক্ষা বর্ষে 11th Grade-এ অধ্যয়নরত প্র্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীরা যাতে স্পেশাল শিক্ষা নিয়ে এসএটিতে ভালো স্কোর করতে পারে এজন্যই এ ফ্রি-এসএটি প্রোগ্রামের আয়োজন করা হয়। তিনি বলেন, ফ্রি-এসএটি প্রোগ্রামে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের এসএটিতে অবশ্যই ভালো স্কোর থাকবে ইনশাল্লাহ।
শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়াল ছাত্র-ছাত্রীদের শিক্ষার সঠিক মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে ছাত্র-ছাত্রীদের রিজেন্টস, সিটি ওয়াইড টেস্ট, পিএসএটি, স্পেশালাইজড স্কুলে ভর্তি পরীক্ষার প্র্রস্তুতিমূলক ক্লাস, এসএটি, এসিটি, আইএসইই, রসায়ন, গণিত, এপি ইউএস হিস্টোরি, এসএটি বায়োলজি, লেখালেখিসহ সকল ক্ষেত্রেই সর্বাধিক প্রয়োজনীয় বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। এছাড়া বিভিন্ন গ্রেডে হোমওয়ার্কেও সহায়তা দিচ্ছে মামুন’স টিউটোরিয়াল।
শেখ আল মামুন জানান, তার নিজের সরাসরি তত্ত্বাবধানে সিটির বিভিন্ন স্কুলের প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকরা এখানে ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠদান করে থাকেন। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন আমেরিকান স্কুল ও কলেজের মেধাবী ছাত্র-ছাত্রীরাও। তিনি বলেন, কাঙ্খিত সাফল্য নিশ্চিত করতে প্রতিটি শিক্ষার্থীর সাথে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে তার দুর্বলতা ও সেরা অংশটুকু চিহ্নিত করে সে আলোকে স্বতন্ত্র প্রোগ্রাম তৈরী করা হয়। প্রতিটি শিক্ষার্থীর সর্বোচ্চ মেধাকে কাজে লাগিয়ে তার ভেতর থেকে সেরাটা তুলে আনার সর্বাত্বক প্রচেষ্টা চালানো হয়।
প্রিন্সিপাল শেখ আল মামুন জানান, মামুন’স টিউটোরিয়ালে ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্বল্প আয়ের অভিভাবকদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। ভর্তিসহ কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে শেখ আল মামুন তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্ণার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন : ৩৪৭-৬৫৭-০৫৩০, ৯১৭-৫৬১-১০৯০। [email protected] www.mamuntutorial.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV