Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

কম্পিউটারের গতি বাড়াবে যে প্রযুক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: April 9, 2014 | 1:14 PM

বিশেষ অপটিক্যাল ডিভাইসের ব্যবহারে কম্পিউটার হবে দ্রুতগতিরআপনার কম্পিউটারটি কি ধীরগতিতে চলছে? ভবিষ্যতে কম্পিউটারের গতি নিয়ে মোটেও দুশ্চিন্তা করতে হবে না। সম্প্রতি মার্কিন গবেষকেরা দাবি করেছেন, তাঁরা এমন একটি অপটিক্যাল ডিভাইস তৈরি করেছেন, যা নতুন প্রজন্মের শক্তিশালী ও দ্রুতগতির কম্পিউটার তৈরিতে কাজে লাগানো যাবে। যন্ত্রটি কম্পিউটারকে যথেষ্ট শীতলও রাখবে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা আলোর শক্তিতে চলতে সক্ষম অপটিক্যাল ডিভাইসটি তৈরির দাবি করেছেন। তাঁদের দাবি, এই অপটিক্যাল ডিভাইসটি কম্পিউটারের গুরুত্বপূর্ণ উপাদান।
‘নেচার ফিজিকস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণাসংক্রান্ত নিবন্ধটি।
গবেষক লান ইয়াং জানিয়েছেন, ‘আমরা মনে করি, এই উদ্ভাবন ইলেকট্রনিকসহ নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে।’
এদিকে, গবেষকেরা জানিয়েছেন, সিলিকন চিপের ওপর দুটি ডোনাট আকৃতির অপটিক্যাল রেজোনেটর বসিয়ে এই অপটিক্যাল ডায়োড তৈরি করেছেন তাঁরা।
গবেষকেদের দাবি, ‘আমাদের রেজোনেটরের আকৃতি এতটাই ক্ষুদ্র যে তা সহজেই কম্পিউটার ও ভবিষ্যতের অপটিক্যাল ইনফরমেশন প্রসেসরে ব্যবহার করা যাবে।’প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV