ধমকের শাসনে আরও বিগড়ে যায় শিশুরা
মায়েরা তাঁদের অবাধ্য বা দুষ্টু শিশুদের প্রায়ই কড়া সুরে শাসন করেন, ধমক দেন। তাতে শিশুরা হয়তো সাময়িকভাবে বাধ্য হয়। কিন্তু এর প্রভাব মারাত্মক। এতে ভবিষ্যতে শিশুদের আচরণ আরও খারাপ হতে পারে। লন্ডন স্কুল অব ইকোনমিকসের এক গবেষণায় এমন দাবি করা হয়েছে।
৮ এপ্রিল ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যে অনুষ্ঠিত রয়েল ইকোনমিক সোসাইটির বার্ষিক সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়। ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে ৭ থেকে ৯ এপ্রিল ওই সম্মেলন হয়।
সহস্রাব্দের প্রথম দুই বছরে জন্ম নেওয়া প্রায় ১৯ হাজার শিশুর তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়েছে। প্রথম জন্মদিনের আগে ওই শিশুদের মা-বাবার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এরপর তথ্য সংগ্রহ করা হয়েছে ওই শিশুদের তিন, পাঁচ ও সাত বছর বয়সের সময়। স্কুলশিক্ষক ও সংশ্লিষ্ট শিশুদের বড় ভাইবোনদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করা হয়েছে।
গবেষণায় দাবি করা হয়েছে, অবাধ্য বা দুষ্টু শিশুদের সঙ্গে মায়েদের মাত্রাতিরিক্ত চেঁচামেচি ও কড়া শাসনে হিতে বিপরীত হতে পারে। এ ছাড়া দুরন্ত শিশুদের অবজ্ঞা করার পরিণতিও নেতিবাচক হতে পারে। এতে ভবিষ্যতে তাদের আচরণ খারাপ হতে পারে।
শিশুদের সঙ্গে অভিভাবকদের যুক্তিসংগত ও সমঝোতামূলক আচরণ তরুণ বয়সে তাদের ইতিবাচক আচরণ গড়ে তুলতে সহায়তা করে বলে মনে করছেন গবেষকেরা। এ ছাড়া ভালো আচরণ, স্বাস্থ্যকর খাবার, ঘুমানোর রুটিনমাফিক সময় ও নিয়মিত শরীরচর্চা শিশুদের সুন্দর জীবনে অভ্যস্ত করে এবং মানসিকতায় ইতিবাচক প্রভাব ফেলে।
গবেষণায় দাবি করা হয়েছে, ধনীদের তুলনায় গরিব পরিবারের শিশুরা তাদের মায়েদের কড়া শাসনে বেশি প্রভাবিত হয়। তবে গবেষকেরা সতর্ক করে দিয়েছেন এবং স্বীকার করেছেন যে, অভিভাবকদের শাসন এবং শিশুদের ওপর এর প্রভাবের মধ্যে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠা করাটা কঠিন। কারণ, এ ক্ষেত্রে এটাই একমাত্র প্রভাবক নয় এবং এতে সামাজিক শ্রেণীসহ অন্যান্য উপাদানের প্রভাব রয়েছে।প্রথম আলো
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি