Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

মামুন’স টিউটোরিয়ালের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ১৭ই এপ্রিল

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 11, 2014 | 5:33 PM

ইউএসএনিউজঅনলাইন.কম: স্পেশালাইজড হাইস্কুলে ভর্তির সুযোগ পাওয়া কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদানের লক্ষ্যে ব্রঙ্কসের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মামুন’স টিউটোরিয়াল আয়োজন করছে এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান। আগামী ১৭ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্রঙ্কসের পাকচেষ্টার গোল্ডেন প্যালেস (১৪৫১ ইউনিয়ন পোর্ট রোড, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) -এ অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য এ আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এসেম্বলীম্যান লুুইস সিপুলভেদা (এসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭), জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেন, নিউজার্সীর প্লেইনবরো টাউনশিপ-এর কমিশনার বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নুরুন্নবী, এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরাসত আলী। এছাড়াও আরও অতিথি হিসাবে রয়েছেন বাঙালী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এবং ডা. নাহিদ খান।
উক্ত অনুষ্ঠানে মামুন’স টিউটোরিয়াল হতে এবছর স্পেশালইজড স্কুলে ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হবে। মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন সকলকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, পুরষ্কার বিতরণ শেষে রয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

যোগাযোগ : ১৫০৪ ওলমস্টেড এভিনিউ (কর্নার অব স্টার্লিং এভিনিউ), ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২। ফোন : ৩৪৭-৬৫৭-০৫৩০, ৯১৭-৫৬১-১০৯০। [email protected], www.mamuntutorial.com

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV