যুক্তরাষ্ট্র নিখোঁজ বিমান সম্পর্কে জানে
মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সঙ্গে প্রকৃতপক্ষে কি হয়েছিল তা পুরোটাই জানে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এমনটাই দাবি করেছেন মার্কিন লেখক এবং রেডিও উপস্থাপক ড. কেভিন ব্যারেট। তিনি আবার এমন কথা বলেছেন ইরানের একটি টিভি চ্যানেলকে। এ খবর দিয়েছে বৃটেনের মিরর। প্রেস টিভি চ্যানেলকে তিনি বলেন, বিমানটি একেবারে গায়েব হয়ে যেতে পারে না। এমনিতে নিখোঁজ হয়ে যেতে পারে না। তিনি দাবি করেছেন, অস্ট্রেলিয়ার অ্যালিস ¯িপ্রংসে অবস্থিত সিআইএ ঘাঁটি বিমানটির সঙ্গে কি হয়েছিল তা পুঙ্খানুপুঙ্খভাবে জানে। মজার বিষয় হলো, মালয়েশিয়ার সরকার তাদের জিজ্ঞাসা করেছে কিন্তু তারা কোন জবাব পায়নি। এটা নিঃসন্দেহে একটি ধামাচাপা দেয়ার ঘটনা। বিমানটি শুধু শুধুই পথ পরিবর্তন করে উল্টোদিকে যাবে, এরপর মালদ্বীপের ওপর দেখা যাবে আর বেমালুম গায়েব হয়ে যাবে- এটা চিন্তারও অতীত। বিমানটির সঙ্গে অদ্ভুত কিছু ঘটেছে বলে দাবি করেন তিনি।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!