বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসিতে আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত
বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসি-এর বঙ্গবন্ধু অডিটোরিয়ামে ১৩ এপ্রিল অত্যন্ত আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যার মাধ্যমে বাংলা নববর্ষের তাৎপর্যপূর্ণ কিছু বৈশিষ্ট্য দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য ছিল বিদেশের মাটিতে বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা, এবং সেইসাথে পহেলা বৈশাখের অসাম্প্রদায়িক চেতনার সাথে সকলকে পরিচয় করিয়ে দেয়া। দূতাবাসের কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য, এবং বৃহত্তর ওয়াশিংটন এলাকার স্বনামধন্য কয়েকটি সাংস্কৃতিক সংগঠন যেমন “বিসিডিডিআই-বাংলাস্কুল”, “ধ্রুপদ”, “একতারা”, “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি”,এবং “যে সুর বাজে আমার প্রাণে” এর পরিবেশনার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়।
ওয়ার্ল্ড ব্যাঙ্ক এর বাৎসরিক “স্প্রিং মিটিং” এ অংশগ্রহনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে আগত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার সকল সফরঙ্গীসহ দূতাবাসের এ আনন্দ আয়োজনে যোগ দেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষবরণের চিরচেনা গান “ এসো হে বৈশাখ” এর মাধ্যমে। এরপর বাংলা সংস্কৃতির বিভিন্ন ধারা যেমন লোকগীতি, আধুনিক, আধ্যাত্মিক, ও ব্যান্ড ধারার নৃত্য এবং সঙ্গীতের একের পর এক পরিবেশনায় অনুষ্ঠানস্থাস্থলে এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি হয়।
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং প্রতিমন্ত্রী আকরামুল কাদের তার শুভেচ্ছা বক্তব্যে পহেলা বৈশাখ এর বর্ণাঢ্য ইতিহাস এবং কিভাবে কালের পরিক্রমায় পল্লীবাংলার এই অনুষ্ঠান ঢাকার নাগরিক জীবণে স্থান করে নিয়েছে সে সম্পর্কে আলোকপাত করেন। তিনি অনুষ্ঠানটির অসাম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের সমাজজীবণে এর গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের যে রীতি বাংলাদেশে রয়েছে, তা তৈরীতে এ অনুষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখ উদযাপনের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য বিদেশের মাটিতেও জনপ্রিয় হবে।
এবছর রাষ্ট্রদূত কাদের বৃহত্তর ওয়াশিংটন এলাকার উদীয়মান একজন সাংস্কৃতিক কর্মীকে বাংলাদেশ দূতাবাসের সাংস্কৃতিক কর্মকান্ডে অসাধারন অবদানের স্বীকৃতিস্বরূপ একটি সার্টিফিকেট ও বাংলাদেশ ব্যাঙ্ককর্তৃক কবিগুরু রবীন্দ্রনাথের ষার্ধশতবার্ষিকী উপলক্ষে বের হওয়া একটি স্মারক রৌপ্যমূদ্রা উপহার দেন। নতুন প্রজন্মের সন্তানদের বাংলা ভাষাশিক্ষায় উদ্বুদ্ধকরার জন্য দূতাবাসের গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ হিসেবে রাষ্ট্রদূত কাদের বাংলাস্কুলের প্রেসিডেন্টকে বাংলাদেশ পাঠ্যপুস্তকবোর্ড প্রকাশিত বই হস্তান্তর করেন। এবছরই প্রথমবারের মত বাংলা স্কুলকে দূতাবাসের পক্ষ থেকে বিনামূল্যে বাংলা পাঠ্যপুস্তক সরবরাহ করা হল।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বক্তব্যে দূতাবাসের অনুষ্ঠনে স্বতর্স্ফূর্ত অংশগ্রহণের জন্য প্রবাসী বাংলাদেশীদের সাধুবাদ জানান। তিনি বাঙালীর জীবণের বিভিন্ন ক্ষেত্রে পহেলা বৈশাখের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন। অনুষ্ঠানটিতে প্রবাসী বাংলাদেশী, নতুন প্রজন্মের বাংলাদেশী-আমেরিকান, ব্যবসায়ী, ও সাংবাদিকসহ আরো অনেকে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানশেষে সকলকে ঐতিহ্যবাহী বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়।
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
