যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার সংবাদ পরিবেশন করে পুলিৎজার পদক জিতে নিয়েছে দ্য ওয়াশিংটন পোষ্ট এবং গার্ডিয়ান ইউ এস
ইব্রাহীম চৌধুরী খোকন, নিউইয়র্ক: জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তৎপরতার সংবাদ পরিবেশন করে পুলিৎজার পদক জিতে নিয়েছে দ্য ওয়াশিংটন পোষ্ট এবং গার্ডিয়ান ইউ এস পত্রিকা দুটি। গতকাল সোমবার নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার সবচেয়ে সম্মান জনক এ পদক বিজয়ীদের নাম ঘোষনা করা হয়। ২০১৪ সালের পদক তালিকায় যুক্তরাষ্ট্রের বনেদি পত্রিকা, দ্য নিউইয়র্ক টাইমস এবং দ্য ওয়াশিংটন পোষ্ট দু’টি করে পদক পেয়েছে।
সি আই এর সাবেক কর্মসহযোগি এডওয়ার্ড ¯েœাডেন গত বছর মার্কিন গোয়েন্দা নজরদারীর অজানা সব তথ্য ফাঁশ করেন। তাঁর ফাঁশ করা তথ্য সূত্র ধরে দ্য ওয়াশিংটন পোষ্ট, গার্ডিয়ান ইউ এস সহ অন্যান্য পত্রিকা সংবাদ পরিবেশন শুরু করে। দ্য ওয়াশিংটন পোষ্ট এবং গার্ডিয়ান ইউ এস পত্রিকা দু’টি টানা সংবাদ পরিবেশন করতে থাকলে সর্বত্র তোলপাড় শুরু হয়। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যকে এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। গোপন তথ্য প্রকাশ করার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দেয়ার অভিযোগ উঠে এডওয়ার্ড ¯েœাডেনের বিরুদ্ধে।উপায়ান্তর এডওয়ার্ড ¯েœাডেন পালিয়ে প্রথমে রাশিয়ান বিমান বন্দরে আশ্রয় নেন। অনেক নাটকীয়তার পর তঁকে রাশিয়াতে রাজনৈতিক আশ্রয় নিতে হয়েছে। দ্য ওয়াশিংটন পোষ্ট এবং গার্ডিয়ান ইউ এস ধারাবহিক সংবাদ পরিবেশনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের ব্যক্তগত গোপনীয়তা নিয়ে বিতর্ক চরমে পৌঁছে।
দ্য ওয়াশিংটন পোষ্ট এবং গার্ডিয়ান ইউ এস জনস্বার্থে সংবাদ পরিবেশনের জন্য পুলিৎজার পদক পাওয়ার পর দ্য নিউইয়র্কার পত্রিকার সম্পাদক ডেবিড রেমসিক বলেছেন, সংবাদ পরিবেশনের ক্ষত্রে পত্রিকা দু’টি সর্বোচ্ছ গুরুত্বপূর্ণ সাংবাদিকতার পরিচয় দিয়েছে।
বোষ্টন ম্যরাথনে বোমা হামলার সংবাদ দ্রুত পরিবেশনের জন্য দ্য বোষ্টন গ্ল্্োব পত্রিকাকে ব্রেকিং নিউজ ক্যটাগরীতে এবারের পদক দেয়া হয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস এবারের পুলিৎজার পদক পেয়েছে দু’টি সংবাদ চিত্রের জন্য। নাইরবির শপিং মলে বোমা হামলার সংবাদ চিত্রের জন্য এ পত্রিকার টাইলার হিকস পুরষ্কার পেয়েছেন। বোষ্টন বোমা হামলায় আহতদের সেরে উঠা নিয়ে টানা সংবাদ চিত্রের জন্য পদক পেয়েছেন নিউইয়র্ক টাইমসের হোজে হ্যানারো। দ্য ওয়াশিংটন পোষ্টের তরুন সাংবাদিক ইলাই মাসলো সরকারী খাদ্য ভাতার উপর প্রতিবেদনের জন্য পত্রিকার জন্য দ্বিতীয় পদকটি পেয়েছেন এবারের পুলিৎজার পুরষ্কারে। মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের নিয়ে পরিবেশিত সংবাদের জন্য রয়টার্সের জেমস জেপ এবং এনড্রু মারশাল আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটাগরীতে এবারের পুলিৎজার পদক পেয়েছেন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!