ইউক্রেনের পূর্বাঞ্চলকে দখলমুক্ত রাখতে পুতিনকে ওবামার আহ্বান
ওদিকে এ আলোচনা চলাকালে পুতিন ইউক্রেনে তার দেশের হস্তক্ষেপের এ অভিযোগের কথা প্রত্যাখ্যান করে বলেন, এ খবর সম্পূর্ণ বানোয়াট। এদিকে রাশিয়ায় অবরোধ আরোপের লক্ষ্যে যে তালিকা রয়েছে সেটি আরো বাড়ানো হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত পররাষ্ট্রমন্ত্রীরা। গত মাসে রাশিয়া ক্রিমিয়াকে যুক্ত করার পর থেকেই এ অঞ্চলে উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। কিয়েভ ও পশ্চিমারা এই পদক্ষেপকে অবৈধ বলে নিন্দা জানিয়েছে।
এদিকে সরকারি দপ্তরের ভবন ও ছোট-বড় শহরগুলোর দখল ছেড়ে দেয়ার জন্য রুশপন্থীদের সোমবার সকাল ৯টা (স্থানীয় সময়) পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল ইউক্রেন সরকার। কিন্তু সেই সময়সীমাকে তোয়াক্কা করেনি বিচ্ছিন্নতাবাদীরা। হারলিভকার পুলিশ দপ্তরে হামলা চালিয়েছে প্রায় ১শ’ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী। সব মিলে এখন রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে রয়েছে ১০টি শহরের সরকারি ও নিরাপত্তা স্থাপনা। ফলে এ অঞ্চলটি ইউক্রেনের হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা বাড়ছে। উপরন্তু রাশিয়ার সীমান্ত থেকে ১৫০ কিলোমিটার দূরের স্লোভিয়ানস্কে ইউক্রেন সেনাবাহিনীর ছোট একটি বিমানঘাঁটি রবিবার খালি হওয়ার পর এটির দখল নিয়েছে রুশপন্থিরা।
রুশপন্থিরা পূর্বাঞ্চলীয় শহরগুলোর দখল নিয়ে স্থানীয়ভাবে গণভোট করারও দাবি জানাচ্ছে। স্থানীয়ভাবে আরো বেশি অধিকার পাওয়া কিংবা রাশিয়ান ফেডারেশনের সঙ্গে যোগ দেয়ার প্রশ্নে এ গণভোট চাইছে তারা। একের পর এক শহরে এ বিচ্ছিন্নতাবাদী তত্পরতাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্দর তুর্কিনোভ রুশ “আগ্রাসন” হিসেবে অভিহিত করেছেন, তবে জাতীয় গণভোটের প্রতি সমর্থন জানিয়েছেন তিনি। তুর্কিনোভ বলেছেন, দেশের ভবিষ্যত্ নির্ধারণের প্রশ্নে ভোটের “বিরোধী নয়” কিয়েভ। তিনি ২৫ মে দেশব্যাপী গণভোট করা যেতে পারে বলে জানিয়েছেন। কিন্তু রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীরা কেবল পূর্বাঞ্চলের প্রশ্নেই গণভোট করতে চায়। কিয়েভ একে ‘অবৈধ’ আখ্যা দিয়েছে।ইত্তেফাক
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল