যুক্তরাষ্ট্রে নিজের ৭ শিশু সন্তান হত্যার দায়ে মা গ্রেফতার
ডেস্ক : নিজ গর্ভজাত ৭টি শিশুকে হত্যার দায়ে এক মার্কিন মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে। ৩৯ বছর বয়স্কা এ মহিলার নাম মেগান হান্টসম্যান। তার সাবেক বাড়ি থেকে পৃথক পৃথক কাপবোর্ডের মধ্যে রাখা ক্ষুদে লাশগুলো আবিষ্কারের পর রোববার পুলিশ তাকে গ্রেফতার করে। যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের অধিবাসী মেগান ৩ বছর বছর আগে পর্যন্ত ঐ বাড়িতে বাস করত। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত ১০ বছরে সে ৭টি সন্তানের জন্ম দেয় এবং সবাইকে নবজাত অবস্থায় হত্যা করে বলে তদন্তকারীরা জানান।
পুলিশ ক্যাপ্টেন মাইকেল রবার্টস জানান, মেগানের সাবেক স্বামী ড্যারেন ওয়েস্ট উটাহর রাজধানী সল্টলেক সিটি থেকে ৩৫ মাইল দক্ষিণে অবস্থিত প্লিজান্ট গ্রোভ শহরের ঐ বাড়িতে একটি শিশুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে সেখান থেকে আরো ৬টি লাশ উদ্ধার করে।
পুলিশের মুখপাত্র জানান, ঐ শিশুগুলোর যখন জন্ম হয় তখন তার সাবেক স্বামী তার সাথেই থাকত। তবে সে তাদের ব্যাপারে আগ্রহী ছিল না। সে ঐ বাড়িতে বাস করেও এ হত্যাকা-ের ঘটনা টের পেল না কেন জিজ্ঞাসা করা হলে রবার্টস বলেন, এটা মিলিয়ন ডলারের প্রশ্ন।
শিশুদের লাশগুলো মৃত্যুর কারণ জানাসহ অন্যান্য পরীক্ষার জন্য উটাহ মেডিক্যাল পরীক্ষকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তারা দু’জনে মৃত শিশুগুলোর জনক ছিল কি না তা নিশ্চিত হতে মেগান ও তার সাবেক স্বামীর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ডিএনএ পরীক্ষার ফলাফল পেতে কয়েক সপ্তাহ লেগে যেতে পারে।
মধ্যবিত্ত শ্রেণীর বসবাসের এলাকায় অবস্থিত ঐ বাড়িটি মেগানের সাবেক স্বামীর বাবা-মার। গত শনিবার ড্যারেন ওয়েস্ট বাড়িটি পরিষ্কার করতে গিয়ে একটি শিশুর লাশ আবিষ্কার করে।
মেগানের তিনটি কন্যা এখনো সেখানে বাস করে। তাদের মধ্যে বড়টির বয়স ১৮ থেকে ২০ বছর এবং ছোটটির বয়স ১৩। তাদের সাথেও পুলিশ ঘটনার ব্যাপারে কথা বলেছে। তবে তারা কি বলেছে তা পুলিশ জানায়নি। এদিকে মেগানের দীর্ঘদিনের প্রতিবেশী শ্যারন চিপম্যান জানান, সে ছিল একজন সুপ্রতিবেশী।
মেগান হান্টসম্যানকে রোববার উটাহ কাউন্টি জেলে নেয়া হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, প্রতিটি শিশুর জন্মের সাথে সাথে সে তাদের গলা টিপে ধরে বা শ্বাসরোধ করে হত্যা করত। তারপর তোয়ালে বা শার্ট দিয়ে মৃতদেহটি ঢেকে একটি প্লাস্টিক ব্যাগে ভরে কাপবোর্ডের বাক্সে করে বাড়ির গ্যারেজে রেখে দিত। কিন্তু কেন সে এ বর্বরোচিত কাজ করেছে তা বলেনি। খবর এপি।ইনকিলাব
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!