Wednesday, 28 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
সব ক্যাটাগরি

ওজন কমাতে ৫ পানীয়

অনলাইন ডেস্ক পঠিত: 15 বার

প্রকাশিত: April 16, 2014 | 1:20 AM

ওজন নিয়ে দুশ্চিন্তায় ভোগেন অনেকেই। কেউ অতিরিক্ত শুকিয়ে গেলে চিন্তা, আবার কেউ মুটিয়ে গেলেও চিন্তা। তবে মোটা মানুষের চিন্তাই বেশি। আপনি যদি অতিরিক্ত ওজন কমানোর সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে অবশ্যই স্বাস্থ্যকর, ভারসাম্যপূর্ণ ও পুষ্টিকর খাবার নিয়ম মেনে খেতে হবে। এছাড়াও বেশ কিছু পানীয় আছে যা আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করবে। এরমধ্যে পাঁচটি পানীয় রয়েছে যা সবচেয়ে কার্যকরী।

ফলের রসে অতিরিক্ত ওজন কমানোর সবচেয়ে নির্ভরযোগ্য উপাদান রয়েছে। রান্নাঘরে বসেই ফল বা সবজি অথবা দুটিই মিশিয়ে আপনি জ্যুস তৈরি করতে পারেন। লেবুজাতীয় ফলের রস শরীরের ভিতরের সব বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে। প্রতি সপ্তাহে এই ধরনের সরবৎ প্রায় আট আউন্স করে খেলে শরীরে মেদ ও গ্যাস সৃষ্টির সমস্যা দূর হবে।

পানি শরীরের ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদি শুধু পানি পান করতে ভালো না লাগে তবে তার সঙ্গে লেবুর রস, শমা বা টমেটো কুচি মিশিয়ে নিতে পারেন।

গ্রিন টি বিপাক ক্রিয়া জোরদার করে ও ওজন কমায় বলে প্রমাণিত। গ্রিন টিয়ের সঙ্গে মধু মিশিয়েও খাওয়া যেতে পারে। এছাড়াও লিকার চা-ও খুব উপকারী।

সকাল ও বিকেলে এক কাপ করে কফি ওজন হ্রাসে সহায়ক। তবে এতে দুধ ও চিনি একেবারে না দেওয়াই ভালো।

দুধ প্রোটিন, ভিটামিন ডি ও ক্যালশিয়াম একটি গুরুত্বপূর্ণ উৎস। দুধ শরীরের পেশি গঠন ও হাড় মজবুত করতে সাহায্য করে। সর ছাড়া দুধ পান করা সবচেয়ে ভালো।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ