নিউইয়র্কে আহলে ছুন্নাত ওয়াল জামাত নর্থ ব্রঙ্কস’র ওয়াজ মাহফিল : বাংলাদেশে তথাকথিত বাংলাভাইদের কারণে আলেম সমাজ ব্রিটেন-আমেরিকার বিমান বন্দরে সম্মান পায়না
NY_North_B
https://docs.google.com/file/d/0B_QmOWDc6Z7STHhxTGtSeU9MVzg/edit
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে নির্মানাধীন নর্থব্রঙ্কস জামে মসজিদের উদ্যোগে গত ১৩ এপ্রিল রোববার আজিমুশ্বান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। নর্থ ব্রঙ্কস জামে মসজিদে অনুষ্ঠিত বিরাট এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন আহলে ছুন্নাত ওয়াল জামাতের বিশিষ্ট ওয়ায়েজিন টিভি মিডিয়া ব্যক্তিত্ব চ্যানেল আই এবং মাই টিভির ইসলামী ভাষ্যকার এবং ঢাকার সুপ্রিম কোর্ট জামে মসজিদের খতিব আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ চাঁদপুর মসজিদে গাউসুল আজমের খবিত, গাউসুল আজম বাগদাদ শরীফের খলিফা আল্লামা আবু সুফিয়ান খান আল কাদরী।
নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের খতীব মাওলানা মো: মাসহুদ ইকবালের পরিচালনায় এ মাহফিলে সভাপতিত্ব করেন মসজিদের সাবেক খতীব আলহাজ্ব মাওলানা আবদুর রহমান। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন একরামুল হক তফাদার, নাত শরীফ পেশ করেন আহলে বায়াত কেন্দ্রীয় মসজিদের ইসলামী সঙ্গীত শিল্পী আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়েখ নুরুল ইসলাম ফারুকী বলেন, আমি বহু দেশ ভ্রমণ করেছি কিন্তু বাংলাদেশী মুসলমানদের মত এতো ভাল মুসলমান খুব কমই নজরে পড়েছে। তিনি বলেন রাছুলে আকরাম (দ:) আমাদের জন্য দুই জিনিস রেখে গেছেন। আল কোরআন এবং আল ছুন্নাহ এবং তাঁর আহলে বায়াত। তিনি খুব সুন্দর করে এর ব্যাখ্যা দিয়ে বলেন, রাছুল (দ:) আমাদের আহলে হাদিস না হয়ে আহলে ছুন্নাত হতে বলেছেন। ইসলামের সঠিকরূপ আহলে ছুন্নাত ওয়াল জামাতের উপর। অনুষ্ঠানে তাঁর সারগর্ভ বক্তৃতায় শ্রোতারা খুবই মুগ্ধ হন।
তারপর প্রধান বক্তা আল্লামা আবু সুফিয়ান খান আল কাদরী তার সুললিত কন্ঠে প্রায় দেড় ঘন্টা বক্তব্য রাখেন। তিনিও আহলে ছুন্নাত ওয়াল জামাতের আকিদ্বা ও আমলের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তাঁর সুমধুর কন্ঠের সাথে শ্রোতারা কন্ঠমিলিয়ে দরুদ ও জিকরে মশগুল হয়ে পড়েছিলেন।
আল্লামা আবু সুফিয়ান খান আল কাদরী বলেন, বাংলাদেশে তথাকথিত বাংলাভাইদের কারণে আলেম সমাজ ব্রিটেন-আমেরিকার বিমান বন্দরে আজ সম্মান পায়না। অথচ পূর্বে এমনটি ছিলো না। এর থেকে সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হযরত মুহম্মদ (স) ছিলেন শান্তি, নিরাপত্তা ও কল্যাণের মূর্ত প্রতীক ‘রাহমাতুল্লিল আলামিন’। নবী করিম (সা.)-কে শান্তি, মুক্তি, প্রগতি ও সামগ্রিক কল্যাণের জন্য বিশ্ববাসীর রহমত হিসেবে প্রেরীত হয়েছেন। বক্তারা বলেন, দল-মত-গোত্র নির্বিশেষে আরবের জাতি-ধর্ম-বর্ণ সবার মধ্যে শান্তি চুক্তি ও সন্ধি স্থাপনের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে মহানবী (সা.)- সন্ত্রাসমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেন।
বক্তারা বলেন, ইসলাম ও জিহাদের ছদ্মনামে নিরপরাধ মানুষ হত্যা, আইন আমল মছআলার ফতোয়ার বাড়াবাড়ি, মা-বোনদের শিক্ষা মর্যাদা হরণ, জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তি উন্নয়ন রুদ্ধকরণ, খোদার আইনের ছদ্মনামে নিজেদের ফেরাউনি প্রভুত্ব সৃষ্টিকারী বাতেল ফেরকা ইসলাম ও মুসলিম মিল্লাত এবং সমগ্র মানবতাকে মহাবিপন্ন করে তুলেছে।
বক্তারা বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) এর পর আর কোনো নবী আসবে না। কুরআন হাদিসের নির্দেশিত পথে চলার মাধ্যমেই ইহকালীন কল্যাণ ও পরকালীন শান্তি লাভ সম্ভব।
মাহফিলে বক্তারা মানব জীবনের চলার পথে ঈমান, আকিদা, দৈনন্দিন জীবনে ইসলামের নির্দেশনা, দান-সাদাকার গুরুত্ব সম্পর্কে সারগর্ভ আলোচনা করেন।
বক্তারা নর্থ ব্রঙ্কসে নির্মানাধিন মসজিদে মুক্ত হস্তে দান করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানানো হয়। অনেকে তাৎক্ষণিকভাবেই এই আহ্বানে সাড়া দেন, আবার অনেকে নাম লিখিয়ে পরবর্তীতে দান করার অঙ্গিকার ব্যক্ত করেন।
মাহফিলে বিশেষ মোনাজাতে দেশ-প্রবাসের জীবিত-মৃত মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।
মুসল্লীরা জানান, মাহফিলে নিউইয়র্ক ছাড়াও পাশ্ববর্তী বিভিন্ন স্টেট থেকে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। তবে এবারের মাহফিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। মসজিদের ভিতর তিল ধারনের ঠাঁই ছিল না, বাধ্য হয়ে মসজিদ কর্তৃপক্ষ বাইরে শ্রোতাদের বসার ব্যবস্থা করেন। মানুষ অজুখানা, মসজিদের করিডোর এবং বিভিন্ন স্থানে দাঁড়িয়ে ওয়াজ শুনেন। মসজিদের পাশের রুমে মহিলাদের একই অবস্থা, বসার জায়গা ছিল না। প্রায় দুই শতাধিক মহিলা শ্রোতা উপস্থিত ছিলেন মাহফিলে। অনুষ্ঠানে পবিত্র মিলাদ মাহফিল, ছান্নাতু ছালাম এবং এশার নামাজ আদায় করে তাবারক বিতরণ করা হয়। মাহফিল শেষ হয় প্রায় রাত ১১.৫৫ মিনিটে।
আল্লামা নুরুল ইসলাম ফারুকী এবং আল্লামা আবু সুফিয়ান আল-ক্কাদরী এর বিমান বন্দরে অভ্যর্থনা
এদিকে আল্লামা নুরুল ইসলাম ফারুকী এবং আল্লামা আবু সুফিয়ান আল-ক্কাদরী গত ১২ এপ্রিল নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে এসে পৌঁছলে নর্থ ব্রঙ্কস জামে মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের সুধীজন তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম মাওলানা মো: মাসহুদ ইকবাল, প্রেসিডেন্ট সৈয়দ জামিল আলী, সেক্রেটারি ইকবাল হোসাইন, আনসার হোসাইন চৌধুরী, লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম খান, আহলে বাইত মসজিদের খাদেম মোহাম্মদ নুরুল ইসলাম, সওকত খান ও মোহাম্মদ সাবের, মাওলানা ইমাম নুরী শাহ, বাংলাদেশ সোসাইটি নর্থ ব্রঙ্কসের সভাপতি মিজান খান, সেক্রেটারী কাউসার আহমদ, ব্রুকলীনের ওয়ার্ল্ড অব সুন্নাহর প্রেসিডেন্ট প্রফেসর ফজলুল কাদের, নূরে আলম, সৈয়দ মঈনুল হক, মোহাম্ম সুফিয়ান হোসাইন। ফুল দিয়ে অতিথিদের বরণ করে নেন মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ শাহ আলম, আশফাক চৌধুরী, আবদুল মান্নান সিকদার, জাবির ইবনে রহমান, শামীম তালুকদার প্রমুখ।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন