Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

নিরঙ্কুশ ভোটে বাংলাদেশ জাতিসংঘের সাউথ-সাউথ কো-অপারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত

অনলাইন ডেস্ক পঠিত: 120 বার

প্রকাশিত: April 16, 2014 | 1:54 PM

ইউএসএ নিউজ অনলাইন.কম : বাংলাদেশ সাউথ-সাউথ কো-অপারেশনের সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফাইন্যান্সিং-এর স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছে। সম্প্রতি হংকং-এ অনুষ্ঠিত জাতিসংঘের এক উচ্চ পর্যায়ের সভায় এ সাফল্য অর্জিত হয়। সেপ্টেম্বর ২০১৪ সালে জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনের পূর্বে এক উচ্চ পর্যায়ের প্রস্তুতিমূলক বৈঠকে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত সভার মূল থিম ছিল,‘সাউথ-সাউথ কো-অপারেশন, আইসিটি এবং সাসটেইনেবল ডেভেলপমেন্টের জন্য ফাইন্যান্সিং’। সভায় সভাপতিত্ব করেন জাতিসংঘ সাধারন পরিষদের সভাপতি এ্যাম্বাসেডর জন এ্যাশ্। এছাড়া ফিজির প্রধানমন্ত্রী, ল্যাচেথোর উপ-প্রধানমন্ত্রী, প্রায় বারটি দেশের মন্ত্রী এবং বায়ান্নটি দেশের স্থায়ী প্রতিনিধি ও এ্যাম্বাসেডর, জাতিসংঘের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নির্বাচনে বিজয়ের পর তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন সাউথ-সাউথ কো-অপারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচনে জাতিসংঘ সদস্য রাষ্ট্রসমূহের এই বিপুল সমর্থনে বাংলাদেশে বর্তমান শেখ হাসিনা সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্বীকৃতি বলে দাবি করেন। তিনি জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রকে বাংলাদেশ মিশনের পক্ষ থেকে এই স্বীকৃতির জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বাংলাদেশের এ অর্জনে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জন এ্যাশসহ বিভিন্ন সদস্য রাষ্ট্র বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান। সদস্য রাষ্ট্রগুলো জাতিসংঘে বাংলাদেশের সক্রিয় পদচারনা এবং দেশটির অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতিতে দৃষ্টান্তমূলক দক্ষতার ভূয়সী প্রসংশা করেন। তারা মনে করেন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মত জাতিসংঘের এই গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতির অভিজ্ঞতা বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে।
বাংলাদেশের এই বিপুল বিজয়ে এবং বিভিন্ন দেশের স্থায়ী প্রতিনিধিদের অভিনন্দনের প্রতিক্রিয়ায় বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যে বর্তমান সরকারের আর্থিক ব্যবস্থাপনা দক্ষতার কারনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেস্টনী কর্মসূচী সমাজের অবহেলিত, সুবিধা বঞ্চিত মানুষের জীবন যাত্রার বৈপ্লবিক পরিবর্তন সূচনা করেছে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শেখ হাসিনা প্রশাসনের বিপ্লবী কর্মকান্ডের স্বীকৃতি মিলেছে সাউথ-সাউথ কো-অপারেশনের স্টিয়ারিং কমিটির সদস্য নির্বাচনে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের বিপুল ভোট প্রাপ্তির মাধ্যমে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ