নিউইয়র্কে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত : আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া কোনো দল নেই : ড. সিদ্দিকুর রহমান
ইউএসএ নিউজ অনলাইন.কম:বাংলাদেশে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া আর কোনো দল নেই। কেননা এই দুটি দলই সরকার ও বিরোধী দল। তাই বিএনপি কি বললো তাতে কিছুই আসে যায় না। মুজিবনগর দিবস উপলক্ষে ১৭ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অয়োজিত আলোচনা সভায় সভাপতি ড. সিদ্দিকুর রহমান একথা বলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রূপসী বাংলা টিভির পরিচালক মুক্তিযোদ্ধা আনিসুজ্জামান খোকন ও মুক্তিযুদ্ধা আব্দুল মুকিত চৌধুরী।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সহ সভাপতি আক্তার হোসেন, সৈয়দ বশারত আলী, নজমুল ইসলাম, আবুল কাশেম, লুৎফুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, দপ্তর সম্পাদক প্রৌ: মোহাম্মদ আলী সিদ্দিকী, কোষাধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবুল মনসুর খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেওয়ান বজলু, কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলেয়মান আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, মুক্তিযোদ্ধা এসএম শাহ আলম, আশাফ মাসুক, যুক্তরাষ্ট্র শ্রমীক লীগ সভাপতি কাজী আজিজুল হক খোকন ও সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাখাওয়াত বিশ্বাস, বঙ্গবন্ধু প্রচারকেন্দ্র ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এম আনোয়ার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন রানা, কোষাধ্যক্ষ আব্দুল মতিন, হিন্দাল কাদির বাপ্পা প্রমুখ।
আলোচনায় সভায় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিদ্দিকুর রহমান আরো বলেন, তারেক রহমান নিয়ে কথা বলার রুচি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেই।
তিনি বলেন খুনি জিয়াউর রহমান কিভাবে প্রথম রাষ্ট্রপতি হয় ? বিএনপি তো তখন সৃষ্টিই হয়নি। জিয়াউর রহমান এই সরকারকে (মুজিব নগর সরকারকে) গার্ড অব অনার দিয়েছেন। তিনি বলেন তারা (বিএনপির বর্তমান নেতারা) ইতিহাস বিকৃতি করছে। সঠিক ইতিহাস সমুন্নত রাখার পাশাপাশি বিকৃত ইতিহাস প্রত্যাখ্যান করতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ তার বক্তব্যে বলেন, স্বৈরশাসক এবং ভন্ডরা মুক্তিযুদ্ধের ইতিহাস পাল্টে ফেলার চেষ্টা করছে। আজ ঐতিহাসিক মুজিব নগর দিবসেই বাংলাদেশ সকরার এর প্রথম মুন্ত্রিসভা শপথ নিয়েছিল্ তাজ উদ্দিন আহমেদ, আমাদের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।
সভার প্রারম্ভে ১৯৭৫ এর ১৫ আগষ্ট স্বপরিবারে নিহত জাতির জনক বঙ্গবন্ধু, ঢাকা কেন্দ্রিয় কারাগারে ৩রা নভেম্বর নিহত জাতীয় ৪ নেতা, ৫২ এর মহান ভাষা আন্দলন ও ৭১ এর মুক্তিযোদ্ধা সহ আজ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দলনে নিহতদের স্¥রণে দাড়িয়ে ১ মিনিটি নিরাবতা পালন করা হয়।
ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত
ইউএসএ নিউজ অনলাইন.কম: ১৭ এপ্রিল বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন, ডি.সি তে যথাযোগ্য মর্যাদার সাথে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হ্য়। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু করেন। এ উপলক্ষে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বাণী পাঠ করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদস্য, জাতীয় চার নেতা, বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গণা, এবং যারা দেশের স্বাধীনতা অর্জনে আত্মত্যাগ করেছেন তাঁদের আত্মার শান্তি ও দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
অপরাহ্নে দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করা হ্য়। রাষ্ট্রদূত আকরামুল কাদের তার বক্তব্যে বলেন, মুজিবনগর দিবসটি আমাদের জাতীয় জীবণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আমাদের স্বাধীনতা অর্জন ও জাতিরাষ্ট্র গঠনে এ দিনটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। আমাদের নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকার ছিল বাংলাদেশের মুক্তিকামী জনগনের আশা, আকাঙ্খা ও অনুপ্রেরণার এক অফুরন্ত উৎস। শুধু তাই নয়, যুদ্ধকালীন সময়ে মুক্তিযদ্ধাদের নেতৃত্ব প্রদান, বিদেশী সরকারের সমর্থন আদায়ে কূটনৈতিক প্রয়াস, পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করার রণকৌশল নির্ধারণ এবং সকল ক্ষেত্রে দেশকে নেতৃত্ব দেয়ার গুরুদায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করে মুজিবনগর সরকার। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে ঐতিহাসিক মুজিবনগর দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণের মাধ্যমে ।
অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন
- নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি
- NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature