Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী ছিনতাইকারীর কবলে অভিনেত্রী রেখা আহমেদ

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: April 18, 2014 | 6:38 AM

ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে প্রখ্যাত নাট্ট্যাভিনেত্রী রেখা আহমেদ এর হাত থেকে নগদ অর্থ ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে বাংলাদেশী এক ছিনতাইকারী। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় ১০ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি চীনা ম্যাসেজ পার্লারে। রেখা আহমেদ সেখানে গিয়েছিলেন ম্যাসেজ করাতে। কাজ শেষে বসার ঘরে অপেক্ষা করছিলেন ভাংতি টাকা ফেরত নেয়ার জন্য। এই সময় বাংলাদেশী এই ছিনতাইকারী এসে আসন নেয় তার পাশে। ছোটখাট আলাপ শুরু করে। জানায় তার বাড়ি বাংলাদেশে। তিনি ম্যাসেজ করাবেন কিনা এবং কেন এসে ওখানে বসেছেন পার্লারের ম্যানেজার তা জানতে চাইলে সে বলে তার এক বন্ধ্রু আসার কথা। তার জন্য অপেক্ষা করছে। প্রতিষ্ঠানের চীনা মহিলা ম্যানেজার যখন ভাংতি টাকাগুলি এনে রেখা আহমেদের হাতে তুলে দেন তখন হঠাত লোকটা উঠে দাঁড়িয়ে তার হাত থেকে টাকাগুলি ছিনিয়ে নিয়ে খোলা দরজা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পেছন ছূটে গিয়েও তাকে আর ধরা যায়নি। ছিনতাইয়ের পুরো ঘটনা প্রতিষ্ঠানের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে। 

নিয় ইয়র্কে কোন বাংলাদেশী ছিনতাইকারীর ছিনতাইয়ের ঘটনা সম্ভবত এই প্রথম। এ ব্যাপারে পুলিশে এজাহার দায়ের করা হয়েছে। ডিটেকটিভ পুলিশ ছিনতাইকারীকে ধরার জন্য ইতোমধ্যেই উদ্যেগ নিয়েছে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV