প্রতিদিনের ব্যবহার্য ১৩টি জিনিস ফেলে দেওয়ার সময় হয়েছে কি?
মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহারের কতো জিনিসই না লাগে। এখানে অতিপ্রয়োজনীয় ১৩টি জিনিসের কথা দেওয়া হলো, যেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে বদলে নিতে হয়। নয়তো এগুলো আপনার স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠবে। কারণ প্রতিদিনের ব্যবহারের কারণে এগুলোতে জীবাণু ও ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে।
১. অনেক মানুষ আছেন যারা প্রতিদিন দাঁত মাজার ব্রাশটি বছরে একবার বা দুই বার পরিবর্তন করেন। একটু ভেবে দেখুন, প্রায় সবার টুথব্রাশটি টয়লেটেই থাকে। তাই এটি ৩/৪ মাস পর পর ফেলে দিয়ে নতুন ব্যবহার করা জরুরি।
২. বালিশের কাভারগুলো প্রতিদিনের ব্যবহারে ধুলো ও চুলের ময়লায় অস্বাস্থ্যকর হয়ে ওঠে। আপনার হালকা তুলতুলে বালিশে যে পরিমাণ ধুলো-ময়লা, মরা চামড়া এমনকি পোকাও ঢুকতে পারে যার মোট ওজন বালিশের ওজনের এক-তৃতীয়াংশের সমান হতে পারে। তবে এ জন্য বেশ সময় লাগে। তাই প্রতি তিন বছর পর পর বালিশ বদলে ফেলুন।
৩. বাথরুমে হাত-মুখ ধোয়া বা গোসলের সময় আমরা কোনো কাপড় বা মাজুনি বা লোফা ব্যবহার করি গা পরিষ্কার করার জন্য। আর এটি ব্যাকটেরিয়ার আদর্শ চারণক্ষেত্র। তাই প্রতি তিন সপ্তাহ পর পর লোফা বদলে ফেরা জরুরি।
৪. বহু মানুষ প্রয়োজনে এবং ফ্যাশনের জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। তাদের ৪০ শতাংশই এই লেন্স ব্যবহারের সময় অতিবাহিত হওয়ার পরও ব্যবহার করতেই থাকেন যা চোখে জীবাণুর সংক্রমণ ঘটায়। এ ছাড়া ৮০ শতাংশ কন্ট্যাক্ট লেন্সের কেস বা বক্সটি ব্যাকটেরিয়াপূর্ণ থাকে। প্রতিদিনই লেন্স এবং প্রতি তিন মাস অন্তর লেন্স কেসটি পরিবর্তন করা দরকার।
৫. আপনার মেকআপ বাক্সটি ব্যাকটেরিয়ার আখড়া হয়ে ওঠে। নারীদের প্রতিদিনের ব্যবহার্য বিভিন্ন সাজগোজের জিনিসের একেকটি একেক সময়ের মধ্যে বদলানো জরুরি। লিপস্টিক প্রতি দুই বছর পর বদলে ফেলুন।
৬. ১৮ মাস পর ব্লাশ ফেলে দিন।
৭. নেইল পলিশ ফেলুন ১২ মাস পর।
৮. আই শ্যাডো ১২ মাসের আগেই বদলোনে দরকার।
৯. মাস্কারা ৩ মাস পর পর ফেলে দিতে হয়।
১০. ৩ মাসের আগেই আইলাইনার ফেলে দিন।
১১. আপনার রান্নাঘরের ভাজাভাজি কাজের টেফলন প্যানটিতে যদি আঁচড়ের দাগ পড়ে থাকে, তবে তা অতি দ্রুত বদলে ফেলা প্রয়োজন। কারণ রান্নার সময় আঁচড় থেকে চূর্ণ কিছু অংশ খাবরে মিশে যাবে। এগুলো আপনাকে মেরে ফেলতে না পারলেও তা খাওয়ার যোগ্য নয়। কাজেই দাগ পড়ে গেলে ফেলে দিন।
১২. বাসন মাজার স্পঞ্জটিও কিন্তু ক্ষতিকর হয়ে ওঠে। প্রতি মাসের শেষে এটি ফেলে দিতে হবে। অথবা এটি যদি বাজে গন্ধ ছড়াতে শুরু করে তাহলেই বাতিল।
১৩. বাসায় পরে থাকার কাপড়টি আপনি ছাড়তেই চান না। এটা পরতেই আরাম লাগে। কিন্তু প্রতিদিন সামান্য ময়লা বা শুকনো খাবার খেয়ে তা ওই কাপড়েই মুছে ফেলেন। পরদিন ঘুম থেকে উঠে বাইরে যাওয়ার আগে খুলে আবার রেখে দেন এবং বাসায় ফিরে আবার গায়ে চাপান। অর্থাৎ ওটা দিন দিন ডাস্টবিন হয়ে উঠছে।
সূত্র : হাফিংটন পোস্ট/কালের কণ্ঠ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!