বিদেশী সাহায্য ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে, জুন মাসে কাজ শুরু – নিউইয়র্কে অর্থমন্ত্রী
ইউএসএ নিউজ অনলাইন.কম : যুক্তরাষ্ট্র সফররত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, চলতি বছরের জুন মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হবে। বিদেশী সাহায্য ছাড়াই নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। ২০১৮ সালের আগেই এ নির্মাণ কাজ শেষ হবে। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সঙ্গে মিলে যে নকশা হয়েছিল সে নকশা অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে। প্রতিবছরের বাজেট বরাদ্দ থেকে এ অর্থায়ন করা হবে। নিউইয়র্কে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সর্বজনীন মুজিবনগর দিবস উদযাপন কমিটির ব্যানারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি গ্রুপ এই আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র সফররত সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমেদ, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, আওয়ামী লীগ নেতা মহি উদ্দিন দেওয়ান, সাইফুল ইসলাম রহিম, আব্দুল জলিল, জাপা নেতা হাজী আব্দুর রহমান, যুবলীগ নেতা মিসবাহ আহমেদ প্রমুখ।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ইতোমধ্যে পদ্মা সেতু নির্মাণের জন্য মাওয়া অ্যাপ্রোচ রোডের কাজ শেষ হয়েছে। চলতি বছরের জুন মাসে পদ্মা সেতুর ভিত নির্মাণ শুরু হবে। এলক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র মূল্যায়ন শুরু হয়েছে। জুলাই মাসে নদী শাসন এবং সেতুর তদারকি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত দরপত্র আহ্বান করা হবে।
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর নকশায় কোনো প্রকার পরিবর্তন হবে না। বিশ্বব্যাংক, এডিবি ও জাইকার সঙ্গে বসে যে নকশা করা হয়েছিল সবই থাকছে। রেললাইন ও দোতলা সড়কসহ যেভাবে নকশা করা হয়েছিল ওই নকশা অনুযায়ী পদ্মা সেতু নির্মাণ করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, নির্মাণ কাজে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রথমে অর্থ ব্যয় হবে। পরে বাজেট বরাদ্দ থেকে তা সমন্বয় করা হবে। প্রতিবছর বাজেটে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা পদ্মা সেতুর জন্য বরাদ্দ রাখা হবে। এভাবে চার বছরে সেতুর ব্যয় বাবদ ২২ হাজার কোটি টাকা অর্থায়ন করা হবে।
আওয়ামী লীগের উপদেষ্টান্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিত বলেন, বিএনপি বর্তমানে অস্তিত্বহীন একটি রাজনৈতিক দল। নির্বাচনে অংশ না নেয়ায় দলটির কবর রচিত হয়েছে।
জানা গেছে, এর আগে শেখ হাসিনা কতৃক অনুমোদিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ গত ১৭ এপ্রিল বৃহস্পতিবার একই স্থানে মুজিবনগর দিবসের আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। স্থানীয় পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞাপনও ছাপা হয়। পরে অসুস্থতাজনিত কারণে সে অনুষ্ঠানে যোগ দিতে পারবেননা বলে অনুষ্ঠানের কিছুক্ষণ আগে মন্ত্রীর পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়। এর পরদিন ১৮ এপ্রিল শুত্রবার এবং ১৯ এপ্রিল শনিবার মন্ত্রী পর পর দু’টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
এদিকে মূল যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মুজিবনগর দিবসের আলোচনা সভায় যোগ না দেয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সিংহভাগ নেতা-কর্মী অর্থমন্ত্রীর অনুষ্ঠান বয়কট করেন। এনিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!