Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

স্বাদে ও গুণে অনন্য কিসমিশ

অনলাইন ডেস্ক পঠিত: 125 বার

প্রকাশিত: April 20, 2014 | 2:52 PM

ছোট-বড় সাবরই পছন্দের একটি খাবার কিসমিশ।এটিই হলো সবচেয়ে স্বাস্থ্যকর শুকনো ফল। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট, ওষুধ ও মিষ্টি তৈরিতে। শুধু তাই নয়, এই ড্রাই ফ্রুটের অনেক গুণও রয়েছে। তাই আপনাদের জন রইল কিসমিশের গুণাগুণ।

কিসমিশে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এটি শরীরের অতিরিক্ত জল শোষণ করে পাচন ক্রিয়ায় সাহায্য করে। এছাড়াও যারা কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাদের ক্ষেত্রেও এটি বেশ কাজে দেয়।

যারা স্বাস্থ্যকর পদ্ধতিতে শরীরের ওজন বৃদ্ধি করতে চান তাদের ক্ষেত্রে কিসমিশ সবচেয়ে ভালো উপায়। এছাড়াও এতে রয়েছে গ্লুকোজ ও ফ্রুক্টোস এবং এটি প্রচুর পরিমাণে শক্তিও প্রদান করে।

কিসমিশ দাঁতের ক্ষয় রোধ করতে উপযোগী। এছাড়াও যদি দাঁতে অন্য কোনও খাবার আটকে গিয়ে থাকে তবে কিসমিশ সেটিকে বের করতে সাহায্য করে।

গবেষণায় দেখা গেছে, কিসমিশ ডায়াবেটিস ও হৃদরোগের প্রকোপ কম করতে সাহায্য করে।

কিসমিশে প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন ‘বি’ কমপ্লেক্স থাকে। ফলে এটি অ্যানিমিয়া সাড়াতে এবং নতুন রক্তকোষ সৃষ্টি করতে সাহায্য করে।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ