নিউইয়র্কে নানা আয়োজনে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার’র নতুন কমিটির অভিষেক ও বাংলা বর্ষবরণ: মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে তুলে ধরতে হবে-বাদল
ইউএসএ নিউজ অনলাইন.কম : নিউইয়র্কে প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার’র নতুন কমিটি নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে বাঙালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ বরণ ও সমিতির অভিষেক। সিটির উডসাইডস্থ কুইন্স প্যালেসে স্থানীয় সময় রোববার আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সমিতি’র নতুন কমিটি। কমিটির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেকের পাশপাশি একই সাথে আয়োজিত বাংলা নববর্ষ বরণে হাসি উচ্ছ্বাস, শুভেচ্ছা, অভিনন্দন এসবের মধ্য দিয়ে বসেছিল মানিকগঞ্জবাসীর মিলন মেলা। এ অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহি পান্তা-ইলিশ, রকমারি খাবার আয়োজন, আলোচনা সভা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।
ব্যাপক আনন্দ উদ্দীপনা আর জাকজমকপূর্ণ পরিবেশে নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে নানা পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ ও শিশু-কিশোর অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্মল আনন্দ উপভোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মূলধারার রাজনীতিক বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন বাদল, বিশেষ অতিথি ছিলেন এটর্নী মঈন চৌধুরী ও এটর্নী পেরী ডি সিলভার।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান সমিতির প্রধান উপদেষ্টা মো: তৈয়বুর রহমান হারুন। এ পর্বে সভাপতিত্ব করেন সমিতির বিদায়ী সভাপতি জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অভিষেক ও বর্ষবরণ উদযাপন কমিটির আহ্বায়ক মোসলেহ উদ্দিন খান সেলিম। সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এর আগে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন নুরুল আমিন মুকুল। পবিত্র গীতা থেকে পাঠ করেন বাবুল সাহা। এর পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এপর্বে নতুন কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
শপথ অনুষ্ঠানের পর মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার’র নবনির্বাচিত সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল, বিশেষ অতিথি এটর্নী মঈন চৌধুরী, এটর্নী পেরী ডি সিলভার, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: জিকরুল আমিন জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম আজম, এ এইচ খোন্দকার জগলু, লুৎফর রহমান, উপদেষ্টা ডা. ইউসুফ আল মামুন, ডা. মাসুদ শিকদার, ড. ফয়সাল খান, সিনিয়ার সহসভাপতি মতিউর রহমান জাহাঙ্গীর, সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, সঙ্গীত শিল্পী মনিকা রায়, মোশাররফ হোসেন সহ আরো অনেকে।
অনুষ্ঠান উপলক্ষে প্রয়াস নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। স্মরণিকার মোড়ক উন্মোচন করেন কে এম ফারুক খান।
অনুষ্ঠানে মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করা হয়। বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের পর্ব দু’টি পরিচালনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে আকতার হোসেন বাদল বলেন, বাংলাদেশি কমিউনিটি নিউইয়র্কে সবচেয়ে বেশি হারে বাড়ছে। মেইন স্ট্রিমে বাংলাদেশি কমিউনিটিকে আরও বেশি করে তুলে ধরতে হবে। তিনি বলেন, পহেলা বৈশাখ উৎসব আমাদের বাঙালীর হাজার বছরের সাংস্কৃতির একটি অংশ। এ আয়োজনের মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে বাংলাদেশের কৃষ্টি-কালচারের সাথে পরিচিত করার একটি বড় সুযোগ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন শপথে। বলেন, আমাদের প্রধান কাজই হবে মানিকগঞ্জবাসীর যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। নতুন ইমিগ্র্যান্টদের কাজ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা, মেধাবী দরিদ্র ছাত্র-ছাত্রেিদর বৃত্তি প্রদান ও অন্যান্য সহায়তা করা হবে এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
উৎসবে প্রবাসী মানিকগঞ্জ সমিতি নর্থ আমেরিকার সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরাও সপরিবারে যোগ দেন এতে। যোগ দেন মূরধারার রাজনীতিকরাও। উৎসব প্রাঙ্গনে ছিলো না তিল ধারনের ঠাই।
অভিষেক অনুষ্ঠানের শেষ আকর্ষণ ছিলো গান-নাচের জমকালো পরিবেশনা। সমিতির সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী খায়রুল ইসলাম সবুজের পরিচালনায় প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা গভীর রাত পর্যন্ত দর্শক-শ্রোতারা দারুণভাবে উপভোগ করেন।
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency