Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যাকসন হাইটসে ভয়াবহ অগ্নিকান্ডে ২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: April 22, 2014 | 12:33 AM

BRUSON BUILDING ON FIRE VIDEO

https://www.youtube.com/watch?v=DXrad9V_-J4

Bruson Building in Jackson Heights on Fire
This is video of a fire at the Bruson Building on 37th Avenue and 75th Street in Jackson Heights on April 21, 2014. Video taken by Alfonso Quiroz.

ইউএসএ নিউজ অনলাইন.কম :নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত জ্যাকসন হাইটসের অন্যতম বাণিজ্যিক ভবন ব্রুসন বিল্ডিংয়ে স্থানীয় সময় সোমবার বিকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে ২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানসহ আরো বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়ে যায়। চারতলা বিশিষ্ট ওই ভবনের প্রতি তলার আয়োতন হচ্ছে ১৮০০০ বর্গফুট। প্রায় ২০টি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও এ বিল্ডিংয়ে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানসহ আরো অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান। প্রায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী এ অগ্নিকান্ডে ভবনটিতে ধোয়ার কুন্ডলীতে একটি শিশু এবং দমকল বাহিনীর একজন সদস্য অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ব্রুসন বিল্ডিংয়ের বাংলাদেশি মালিকানাধীন চার্টার্ড অ্যাকাউটেন্ট প্রতিষ্ঠানের কর্ণধার ইয়াকুব এ. খান সিপিএ জানান, বিকেল পাঁচটা ৪০ মিনিটের দিকে তিনতলায় একটি কোনার কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। ভবনের ফায়ার অ্যালার্ম শোনার পর তিনি দ্রুত বাইরে বেরিয়ে যান। পাঁচটা ৪৬ মিনিটে তিনি ৯১১ এ কল করেন। দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। প্রায় ৪০ মিনিট পর তারা আগুন নেভানোর কাজ শুরু করে।
ইয়াকুব খান সিপিএ জানান, ব্রুসন বিল্ডিংয়ে কমপক্ষে ২০টি বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে। সবগুলো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানান, অগ্নিকান্ডে বেশি ক্ষতিগ্রস্ত হয় বিল্ডিংয়ের ৩য় এবং ৪র্থ তলা। আর পানিতে ক্ষতিগ্রস্ত হয় বিল্ডিংটির ১ম এবং ২য় তলা।
জানা যায়, বিকেল পাঁচটা ৪০ মিনিটে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আসে রাত সাড়ে ১১টার পর। দমকল বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ওই এলাকায় অবস্থান নেন। কিন্তু চারতলা বিশিষ্ট একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে দীর্ঘসময় লাগায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্বেগ উৎকন্ঠা বাড়তে থাকে। দমকল বাহিনীর সহকারী প্রধান রবার্ট মেনেস সাংবাদিকদের জানান, অগ্নিকান্ডের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ভবনটির ভেতর প্রবেশ করা সম্ভব হয়নি। এ কারণে বাইরে থেকেই আগুন নেভানোর চেষ্টা চালানো হয়। যাতে প্রাণহানি না হয় সেদিকেই গুরুত্ব দেয়া হয়েছে। অগ্নিকান্ডের কারণ ও সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেননি।
এদিকে ব্রুসন বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আশেপাশের ভবন থেকে প্রতিবেশীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়।
ব্রুসন বিল্ডিং সংলগ্ন এপার্টমেন্ট ভবনে বসবাসকারী ক্ষতিগ্রস্ত বাংলাদেশী সরোয়ার খান বাবু জানান, ব্রুসন বিল্ডিং সংলগ্ন এপার্টমেন্ট ভবনে তিনি সপরিবারে বাস করেন। আগুন লাগার পর ধোঁয়ার কুন্ডলীতে তার শিশুপুত্র অসুস্থ হয়ে পড়ে। ওইসময় দমকল বাহিনী ও পুলিশ তাদের এপার্টমেন্ট থেকে প্রায় দেড়শ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়।

Certified Public Accountant at EAKUB A. KHAN CPA P.C.: We were able to escape from our office building Bruson Building, in Jackson Heights, NY. Fire started at about 5.40 pm on Monday 4/21/14 from our 3rd floor. I called 911 at 5.46 pm like others. Fire dept came on to the building withing couple of minutes. It’s a four story office building about 18,000 sq feet on each floor. Most of the 3rd and 4th floor is destroyed by fire. Remaining 1st and 2nd floor is destroyed by water. It’s about 4.46 am, about 11 hrs after the fire started,FDNY is still working to control fire. 

We left everything behind, but the most important thing is all of us are safe.

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV