Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

অক্সফোর্ড অভিধান আর ছাপা হবে না!

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: April 22, 2014 | 12:28 PM

অক্সফোর্ড ইংরেজি অভিধানের তৃতীয় সংস্করণ আর কাগজে ছাপা না-ও হতে পারে।অক্সফোর্ড ইংরেজি অভিধানের পরবর্তী সংস্করণ আর বইয়ের তাকে স্থান না-ও পেতে পারে। কারণ অভিধানটির পরবর্তী সংস্করণের আকার এত বড় হবে যে, তা ছাপানো সম্ভব না-ও হতে পারে। অভিধানটির প্রকাশক অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস এমন আশঙ্কা প্রকাশ করেছে। বিভিন্ন বার্তা সংস্থার বরাত দিয়ে মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর জানিয়েছে।
অক্সফোর্ড ইংরেজি অভিধানের দ্বিতীয় সংস্করণ এখন বাজারে রয়েছে। ৭৫০ পাউন্ড দামের এই অভিধানটিতে তিন লাখেরও বেশি শব্দ রয়েছে। এই সংস্করণটি ২০০০ সাল থেকেই অনলাইনে রয়েছে। প্রকাশক প্রতিষ্ঠান জানিয়েছে, তৃতীয় সংস্করণের আকার দ্বিতীয় সংস্করণের প্রায় দ্বিগুণ হতে পারে। এক মলাটে তো নয়ই, এটা প্রকাশে লাগতে পারে ৪০ খণ্ড পর্যন্ত। এ ক্ষেত্রে তা অনলাইনে প্রকাশ করাই বাস্তবসম্মত ও ব্যবহারযোগ্য।
অক্সফোর্ড ইংরেজি অভিধানের প্রধান সম্পাদক মাইকেল প্রফিট জানিয়েছেন, ইন্টারনেটের বিপুল তথ্যের কারণে তৃতীয় সংস্করণের কাজ ইতিমধ্যে অনেক পিছিয়ে গেছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ২০ বছর বিলম্ব হয়ে গেছে এরই মধ্যে। এত বিলম্ব সত্ত্বেও তৃতীয় সংস্করণের সব তথ্য সংগ্রহ ও বিন্যস্ত করে তা প্রকাশ করতে ২০৩৪ সাল লেগে যেতে পারে।
প্রকাশক জানিয়েছেন, যথেষ্ট চাহিদা থাকলেই কেবল তৃতীয় সংস্করণ কাগজে ছাপা হবে। অন্যথায় অক্সফোর্ড ইংরেজি অভিধানের পরবর্তী সংস্করণ শুধু অনলাইনেই প্রকাশ করা হবে।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV