Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

আমেরিকায় সংবাদপত্র শিল্পে আয় কমছে

অনলাইন ডেস্ক পঠিত: 113 বার

প্রকাশিত: April 22, 2014 | 5:04 PM

২০১৩ সালে যুক্তরাষ্ট্রের সংবাদপত্রগুলোর আয় আরও কমেছে। তবে অনলাইনে রুপান্তরের ক্ষেত্রে মিশ্র সাফল্য লক্ষ্যণীয়। শিল্প সূচকগুলো থেকে এ তথ্য জানা যায়।

২০১৩ সালে সংবাদপত্র শিল্পে মোট আয় ছিল ৩৭.৫৯ বিলিয়ন ডলার। যা পূর্ববর্তী ২০১২ সালের তুলনায় ২.৬ শতাংশ কম। ২০১২ সালে এই আয়ের পরিমাণ ছিল ৩৮.৬০ বিলিয়ন।

নিউজ পেপার অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে, এই সূচকের একটি ইতিবাচক দিক হচ্ছে যে, ডিজিটাল সদস্য ও তাদের চাঁদার সহায়তায় সার্কুলেশন খাতে আয় ১০.৮৭ বিলিয়ন বেড়েছে। এতে বিজ্ঞাপন, সার্কুলেশন ও মাকেটিংসহ সব ডিজিটাল খাতে আয় ৫.৮ শতাংশ বেড়েছে। যা এই শিল্পের মোট আয়ের ১২ শতাংশ।

কিন্তু পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন কমার গতি অব্যাহত রয়েছে। অথচ সংবাদপত্র শিল্পে দীর্ঘদিন থেকে এই খাতটি ছিল আয়ের গুরুত্বপূর্ণ উৎস।

প্রচলিত মুদ্রিত দৈনিক ও রোববারের সাপ্তাহিক সংবাদপত্রগুলোর বিজ্ঞাপন ৮.৬ শতাংশ কমে ১৭.৩ বিলিয়ন ডলার হয়েছে। অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে এর এক অংশবিশেষ পুষিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই অনলাইন বিজ্ঞাপনের হার ১.৫ শতাংশ বেড়ে ৩.৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।বাংলাদেশ প্রতিদিন

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ