Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আপনার টুথব্রাশে ১ কোটি ব্যাকটেরিয়া, ৩ বা ৪ মাস অন্তর ব্রাশ পরিবর্তন করুন

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 24, 2014 | 7:25 AM

আমাদের হাত থেকে শুরু করে চারপাশেই অসংখ্য জীবাণু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। খালি চোখে সেগুলো দেখা যায় না বলে আমরা সতর্ক হওয়ার খুব একটা প্রয়োজন মনে করি না। আপনি কি জানেন, আপনার পুরনো টুথব্রাশটিতে ১ কোটিরও বেশি ব্যাকটেরিয়া স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে অর্থাৎ আপনার দাঁতের ব্রাশটিতে রীতিমতো উপনিবেশ গড়ে তুলেছে ব্যাকটেরিয়ারা! নতুন একটি গবেষণায় বলা হচ্ছে, আপনার ব্যবহৃত ব্রাশটি ব্যাকটেরিয়া টানার জন্য চুম্বকক্ষেত্রের মতোই কাজ করে। আর তার মধ্যে রয়েছে ই. কোলি ও স্ট্যাফ জাতীয় ভয়াবহ ব্যাকটেরিয়া। ম্যানচেস্টার ইউনিভার্সিটির গবেষকরা তো সে কথাই বলছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএনআই। দাঁত বিশেষজ্ঞ ডক্টর অ্যান ওয়েই বলছিলেন, ব্রাশ না করা মুখের অভ্যন্তরে একটি জীবাণুভর্তি বাথরুমের মেঝের সমপরিমাণ ব্যাকটেরিয়া থাকতে পারে। আমরা যখন বেসিনে হাত-মুখ ধুই, তখন ছিটে যাওয়া পানি কিংবা ফ্লাশ করা টয়লেটের ঢাকনা খোলা থাকলে, সেখান থেকে ব্যাকটেরিয়া আপনার দাঁতের ব্রাশটিতে গিয়ে সেটিকে দূষিত করে তোলে। আরও নানাভাবে সেটা ঘটতে পারে। আর যদি আপনার টুথব্রাশটি মেঝেতে পড়ে যায়, তখন সঙ্গে সঙ্গে লাখো ব্যাকটেরিয়া তাতে হামলে পড়ে। বাতাসে ও মেঝেতে থাকা সব ব্যাকটেরিয়াকে চুম্বকের মতো আকর্ষণ করে আপনার প্রিয় ব্রাশটি। তাই ব্রাশটি যথাসম্ভব পরিষ্কার ও ক্যাপ পরিয়ে রাখুন এবং ৩ বা ৪ মাস অন্তর ব্রাশ পরিবর্তন করুন। এতে আপনার মুখ ও শরীর থাকবে সুরক্ষিত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV