Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ওবামার পছন্দ ব্লাকবেরি, পুতিনের ফোন নেই

অনলাইন ডেস্ক পঠিত: 45 বার

প্রকাশিত: April 26, 2014 | 12:47 PM

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করেন। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থা ফোনটির নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা বিশেষভাবে ফোনটির নিরাপত্তা বাড়িয়েছেন। ওবামার ব্যবহারের জন্য স্যামসাং ও এলজির বিভিন্ন মডেলও পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানা যায়৷
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন কোনো মোবাইল ফোন ব্যবহার করেন না৷ ২০১০ সালে তিনি তার মোবাইল না থাকার কথা জানিয়ে বলেন, আমার যদি মোবাইল থাকতো তাহলে সেটা সবসময় বাজতে থাকতো৷
জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের মোবাইল গত বছরের জুলাই থেকে তিনি ব্ল্যাকবেরি ব্যবহার করছেন৷ সংসদে বসে মোবাইলে জার্মান বুন্ডেসলিগার ধারাবিবরণী শোনেন বলে কথিত আছে। ম্যার্কেলের ফোনে অবশ্যই এতে বাড়তি নিরাপত্তা যোগ করা হয়েছে৷ এর আগে অবশ্য ম্যার্কেল ব্যবহার করতেন নোকিয়া ৬২১০৷
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মতো ব্রিটেনের ডেভিড ক্যামেরন ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর গোয়েন্দারা ফোনটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তাদের কথা না শুনে ক্যামেরন এখনো ব্ল্যাকবেরিই ব্যবহার করছেন বলে জানা গেছে৷
বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতে আইফোন ব্যবহার করছেন ফ্র্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ৷ 
ফরাসি প্রেসিডেন্টের চেয়েও আইফোন-এর প্রতি বেশি আকৃষ্ট ইটালির তরুণ প্রধানমন্ত্রী মাটেও রেনসি৷ একবার তাকে অ্যাপল-এর প্রধান কার্যালয়ে অ্যাপল লোগোর পাশে ছবি তুলতে দেখা গেছে৷ গত বছরের নভেম্বর মাসে তোলা এই ছবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তার ব্ল্যাকবেরি ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণত স্যামসাং-এর গ্যালাক্সি এসথ্রি ফোন ব্যবহার করেন বলে সম্প্রতি গণমাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ