Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

মৌমাছি রানি যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের সারা মাপেলি!

অনলাইন ডেস্ক পঠিত: 9 বার

প্রকাশিত: April 26, 2014 | 12:52 PM

নিজেকে মৌমাছি রানি হিসেবে দাবি করেন যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের সারা মাপেলি (৪৪)। নগ্ন বক্ষে কমপক্ষে ১২০০০ মৌমাছি নিয়ে নিয়মিত এক ধরনের আধ্যাত্মিক আচার পালন করে থাকেন তিনি। ধীর ভঙ্গিমায় নৃত্যের ওই আচারকে এক ধরনের গভীর ধ্যান বলে তিনি উল্লেখ করেন। বৃটেনের ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে মৌমাছি রানি সারা মাপেলির গল্প। ফটোগ্রাফার হলি উইলমেথ তার ওই আধ্যাত্মিক নৃত্যভঙ্গি ক্যামেরায় ধারণ করেছেন। ২০০১ সাল থেকে সারা শরীরে মৌমাছি স্থাপনের বিষয়টি চর্চা করে আসছেন। ওয়েবসাইটে তিনি লিখেছেন, ১২০০০ মৌমাছি তাদের শক্তিশালী পাখা দিয়ে আমার শরীরের চারপাশে চাপ সৃষ্টি করে। প্রথমে আমি বাধা দেই তারপর ছেড়ে দেই। আর তাদের সঙ্গে নড়তে শুরু করি। এটা এক ধরনের গভীর ধ্যান। আমি আমার চারপাশে তাদের অবস্থান অনুভব করি। মৌমাছিগুলোকে শরীরের ওপর আনার জন্য তিনি বিশেষ এক ধরনের ফেরোমোন তেল গলার পাশে ঝুলিয়ে দেন। যখন তারা তার ত্বকে সঙ্গে লেগে যায় সে শান্তভাবে তার গভীর ধ্যান মুদ্রা চর্চা করেন। কখনও কখনও ২ ঘন্টাব্যাপী। মৌমাছি নৃত্য শেষ হয়ে গেলে তিনি অন্যের সহযোগিতায় ফেরোমোন তেল গলা থেকে সরিয়ে ফেলেন আর বড় একটি লাফ দিয়ে মৌমাছিদের শরীর থেকে সরিয়ে দেন। যে কয়েকটি মৌমাছি শরীরের সঙ্গে লেগে থাকে তাদেরকে ব্রাশ দিয়ে সরিয়ে ফেলেন।মানবজমি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ