Wednesday, 28 October 2026 |
শিরোনাম
এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি
সব ক্যাটাগরি

স্মৃতি-স্মরণে কাগজ-কলমই ভালো

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: April 26, 2014 | 1:05 PM

ল্যাপটপ, ট্যাব, কম্পিউটার, মুঠোফোন—এসব প্রযুক্তিপণ্য এখন আমাদের দৈনন্দিন জীবনেরই অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রযুক্তির অগ্রগতিতে দিন দিন কাগজ-কলমের ব্যবহার কমছে শিক্ষা, প্রশিক্ষণ কিংবা অফিসের কাজে। বাড়ছে ডিজিটাল পদ্ধতির ব্যবহার। কিন্তু কাগজ-কলমের পরিবর্তে এসব ডিজিটাল মাধ্যম আমাদের স্মরণশক্তির জন্য সহায়ক নয় বলেই সম্প্রতি দাবি করেছেন গবেষকেরা।

আজ শনিবার ডেইলি মেইল-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমাদের জীবনের খুঁটিনাটি ঘটনাপ্রবাহ রেকর্ড রাখার জন্য ডিজিটাল যন্ত্রের অভাব নেই। কিন্তু আমার যদি সত্যিকার অর্থে কোনো কিছু ভালোভাবে স্মরণে রাখতে চাই, তাহলে ফিরে যেতে হবে সেই পুরোনো কাগজ-কলম নির্ভরতার কাছেই। কারণ স্মৃতি-স্মরণে যন্ত্রের চেয়ে কাগজে লিখে রাখাই সর্বোত্তম পন্থা।
মার্কিন গবেষকেরা এ গবেষণা পরিচালনা করেন শিক্ষার্থীদের ওপরে। গবেষণার ফলাফল সাইকোলজিকাল সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, কোনো কিছু স্মরণের ক্ষেত্রে টাইপিংয়ের চেয়ে লিখে রাখাই বেশি কার্যকর।
৬৫ জন শিক্ষার্থীর ওপর গবেষণাটি চালানো হয়। ওই শিক্ষার্থীরা কাগজে ও ল্যাপটপে লেকচার সংরক্ষণ করেন।
আধঘণ্টা পর শিক্ষার্থীদের সংরক্ষণ করা লেকচার স্মরণ করতে বলা হয়। এতে দেখা যায়, লেকচারের ধারণার বিষয়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহারকারী শিক্ষার্থীদের সাফল্য তাত্পর্যপূর্ণভাবে খারাপ।
অপর দিকে যেসব শিক্ষার্থী কাগজে নোট নিয়েছেন, লেকচারের ধারণা তাঁরা ভালোভাবে অনুধাবন করেছেন।
এ প্রসঙ্গে গবেষণায় নেতৃত্ব দেওয়া প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পাম ম্যুলার বলেন, যেসব শিক্ষার্থী কলম ও কাগজ ব্যবহার করেছেন, পরে তাঁরা অধিক তথ্য স্মরণ করতে পেরেছেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ